ad

পিআরএল ও পেনশন দ্রুত নিষ্পত্তির নির্দেশনা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন উদ্যোগ

Views

 


পিআরএল ও পেনশন দ্রুত নিষ্পত্তির নির্দেশনা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন উদ্যোগ

ঢাকা, ১ এপ্রিল ২০২৬: পেনশন প্রক্রিয়া সহজ ও হয়রানীমুক্ত করতে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। “পেনশন সহজীকরণ আদেশ ২০২০” অনুসরণ করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের পিআরএল (Post Retirement Leave) এবং পেনশন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, নবগঠিত সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ১৮০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে অধিদপ্তরের আওতাধীন সকল কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের পেনশন সংক্রান্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

স্মারক নম্বর ৩৮.০১.০০০০.১০১.৩৩.০০৪.২১-১৪০/১ (তারিখ: ১৮ চৈত্র ১৪৩২/০১ এপ্রিল ২০২৬) অনুযায়ী, সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে পেনশন সহজীকরণ আদেশ ২০২০ যথাযথভাবে অনুসরণ করে পিআরএল ও পেনশন প্রক্রিয়া দ্রুত এবং হয়রানীমুক্তভাবে সম্পন্ন করা হয়।

আদেশে আরও উল্লেখ করা হয়, দীর্ঘসূত্রতা ও জটিলতা দূর করে অবসরপ্রাপ্তদের প্রাপ্য সুবিধা সময়মতো পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর ফলে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে সন্তুষ্টি বাড়বে এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

এ নির্দেশনায় স্বাক্ষর করেছেন সহকারী পরিচালক (প্রশাসন-২) মোসাম্মদ রোখসানা হায়দার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd.com

স্মারক নম্বর- ৩৮.০১.০০০০.১০১.৩৩.০০৪.২১-১৪০/১

তারিখ: ১৮ চৈত্র ১৪৩২ ০১ এপ্রিল ২০২৬

বিষয়: পেনশন সহজীকরণ আদেশ ২০২০ এর আেেলাকে পিআরএল ও পেনশন দ্রুত নিষ্পিত্তিকরণ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নবগঠিত সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক গৃহিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে অধিদপ্তরের আওতাধীন সকল কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকগণের পেনশন সহজীকরণ আদেশ ২০২০ যথাযথ অনুসরণপূর্বক পিআরএল ও পেনশন কার্যক্রম দ্রুত ও হয়রানীমুক্তভাবে নিষ্পত্তির জন্য তাকে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত
মোসাম্মদ রোখসানা হায়দার 
সহকারী পরিচালক (প্রশাসন-২)

 

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.