ad

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ IPEMIS সফটওয়্যারে পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি ও যাচাইয়ের নির্দেশনা

Views

 


প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ IPEMIS সফটওয়্যারে পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি ও যাচাইয়ের নির্দেশনা

ঢাকা, ৬ মার্চ ২০২৬: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ উপলক্ষে পরীক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি, যাচাই ও অনুমোদনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) ডিপিইর উপপরিচালক (সংস্থাপন) এ.এস.এম. সিরাজুদ্দোহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উপজেলা বা থানার অধীন বেসরকারি বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের তথ্য IPEMIS (Integrated Primary Education Management Information System) সফটওয়্যারে নির্ধারিত সময়ের মধ্যে এন্ট্রি, যাচাই ও অনুমোদনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এতে পরীক্ষার্থীদের ছবি ও স্বাক্ষর আপলোডসহ প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৮ থেকে ১০ মার্চ ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা IPEMIS সিস্টেমে পরীক্ষার্থীদের তথ্য (ডিআর) এন্ট্রি করবেন। তথ্য এন্ট্রির সময় শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ সকল তথ্য সঠিকভাবে যাচাই করে তা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এইউপিইও) বা সহকারী থানা শিক্ষা কর্মকর্তা (এটিপিইও) এর আইডিতে পাঠাতে হবে।

এরপর ৮ থেকে ১০ মার্চ ২০২৬ সময়ের মধ্যে এইউপিইও বা এটিপিইও কর্মকর্তারা এন্ট্রিকৃত তথ্য যাচাই করবেন। প্রয়োজনে সংশোধনের জন্য তথ্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের আইডিতে ফেরত দেওয়া হবে এবং বিদ্যালয় কর্তৃক সংশোধিত তথ্য পুনরায় যাচাই করে অনুমোদনের জন্য উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার (ইউপিইও/টিপিইও) আইডিতে পাঠানো হবে।

পরবর্তী ধাপে ৮ থেকে ১১ মার্চ ২০২৬ পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তারা এইউপিইও বা এটিপিইও কর্তৃক প্রেরিত পরীক্ষার্থীদের তথ্য যাচাই করে অনুমোদন দেবেন। কোনো অসঙ্গতি থাকলে সংশোধনের জন্য তা আবার বিদ্যালয়ে ফেরত পাঠানো হবে এবং সংশোধনের পর পুনরায় যাচাই করে অনুমোদন দেওয়া হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি, যাচাই ও অনুমোদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা IPEMIS সফটওয়্যার থেকে ডাউনলোড করে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট সকল বিদ্যালয় ও শিক্ষা কর্মকর্তাদের IPEMIS সফটওয়্যারে পরীক্ষার্থীদের তথ্য এন্ট্রি, যাচাই ও অনুমোদনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

মিরপুর-২, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং- ৩৮,০১,০০০০.১০৭.৩৩.০০১.২০২৫-৪৮৫

তারিখ: ২০ ফাল্গুন ১৪৩২ ০৫ মার্চ ২০২৬

বিষয়: "প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫" এর পরীক্ষার্থীর তথ্য (ডিআর) IPEMIS সফটওয়্যারে এন্ট্রি, যাচাই এবং অনুমোদন প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তাঁর উপজেলা/থানাধীন বেসরকারি বিদ্যালয় হতে "প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫" এর পরীক্ষার্থীর তথ্য (ডিআর) IPEMIS সফটওয়্যারে এন্ট্রিকরণ (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ), যাচাইকরণ এবং অনুমোদনের কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি মোতাবেক সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো:

বিষয়/কার্যক্রমঃ ১) বিদ্যালয় হতে অনলাইনে IPEMIS-সিস্টেমে পরীক্ষার্থীর তথ্য (ডিআর) এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ) সম্পন্নকরণ এবং সঠিকতা যাচাইপূর্বক এইউপিইও/এটিপিইও এর আইডিতে প্রেরণ।

সময়সীমাঃ ০৮-১০ মার্চ ২০২৬

দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিঃ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক

বিষয়/কার্যক্রমঃ ২) এন্ট্রিকৃত পরীক্ষার্থীর তথ্য (ডিআর) যাচাইকরণ, প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে ফেরত প্রদান এবং বিদ্যালয় কর্তৃক পরিমার্জনকৃত তথ্যের সঠিকতা যাচাইপূর্বক অনুমোদনের জন্য ইউপিইও/টিপিইওগণের আইডিতে প্রেরণ। 

সময়সীমা; ০৮-১০ মার্চ ২০২৬

দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিঃ এইউপিইও/এটিপিইও

বিষয়/কার্যক্রমঃ ৩) এইউপিইও/এটিপিইও কর্তৃক প্রেরিত পরীক্ষার্থীর তথ্য (ডিআর) সঠিকতা যাচাইপূর্বক অনুমোদন এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে ফেরত প্রদান ও বিদ্যালয় কর্তৃক পরিমার্জনকৃত তথ্যের সঠিকতা যাচাইপূর্বক অনুমোদন।

সময়সীমাঃ ০৮-১১ মার্চ ২০২৬

দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিঃ ইউপিইও/টিপিইও 

০২। পরীক্ষার্থীর তথ্য (ডিআর) এন্ট্রি, যাচাই এবং অনুমোদন সংক্রান্ত নির্দেশিকাটি IPEMIS সফটওয়্যার থেকে ডাউনলোড করে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

০৩। এমতাবস্থায়, IPEMIS সফটওয়্যারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরীক্ষার্থীদের তথ্য (ডিআর) এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ), যাচাই এবং অনুমোদন কার্যক্রম উল্লেখিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

এ.এস.এম. সিরাজুদ্দোহা

উপপরিচালক (সংস্থাপন)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.