ad

ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু: নির্বাচন কমিশনের নির্দেশনা

Views

 


ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু: নির্বাচন কমিশনের নির্দেশনা

ঢাকা, ১৯ মার্চ ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দেশের মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত একটি অফিস আদেশ ১৬ মার্চ ২০২৬ তারিখে জারি করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা-২ শাখা থেকে প্রকাশিত আদেশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখ থেকে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে ভোটার স্থানান্তর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। নির্বাচন সম্পন্ন হওয়ায় এখন সেই কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, বর্তমানে যেসব এলাকায় নির্বাচন কার্যক্রম চলমান রয়েছে, সেসব এলাকায় আপাতত ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ থাকবে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদের ৪১ (বগুড়া-৬) এবং ১৪৫ (শেরপুর-৩) আসনের নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই আসন সংশ্লিষ্ট ভোটার এলাকাগুলোতে স্থানান্তর কার্যক্রম স্থগিত থাকবে।

নির্বাচন কমিশন মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছে, নির্বাচন চলমান এলাকা ব্যতীত অন্যান্য সব স্থানে ভোটার স্থানান্তরের আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

উল্লেখ্য, এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিন অপেক্ষমাণ ভোটার স্থানান্তরের আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা সাধারণ নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে।

চিঠিতে স্বাক্ষর করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-২) মোঃ নাসির উদ্দিন চৌধুরী।

বাংলাদেশ নির্বাচন কমিশন 

নির্বাচন কমিশন সচিবালয়

নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা 

নির্বাচন সহায়তা-২ শাখা

www.ecs.gov.bd

নং-১৭.০০.০০০০.০২৬.৩২.০০৬.২৪-১১১

তারিখঃ ১৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ ০২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিষয়ঃ ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তিকরণ সংক্রান্ত

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৩ নভেম্বর ২০২৫ তারিখের পর হতে মাঠ পর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় মাঠ পর্যায়ের কার্যালয়ে (নির্বাচন চলমান ভোটার এলাকা ব্যতীত) পুনরায় ভোটার স্থানান্তর কার্যক্রম চালুকরণের জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের ৪১ বগুড়া-৬ এবং ১৪৫ শেরপুর-৩ আসনের নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত উক্ত আসন সংশ্লিষ্ট ভোটার এলাকাসমূহের ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ থাকবে।

০২। বর্ণিতাবস্থায়, মাঠ পর্যায়ের কার্যালয়ে (নির্বাচন চলমান ভোটার এলাকা ব্যতীত) পুনরায় ভোটার স্থানান্তরের আবেদনসমূহ নিষ্পত্তিকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

(মোঃ নাসির উদ্দিন চৌধুরী)

সিনিয়র সহকারী সচিব (নিঃসঃ-২)


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.