ad

সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: ফল প্রকাশ, শুরু ডকুমেন্ট যাচাই প্রক্রিয়া

Views

 


সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: ফল প্রকাশ, শুরু ডকুমেন্ট যাচাই প্রক্রিয়া

👉সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৪ সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫”–এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সারাদেশের ৬১ জেলায় (পার্বত্য তিন জেলা ব্যতীত) মোট ১৪,৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ. কে. মোহম্মদ সামছুল আহসান

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ নভেম্বর ২০২৫১২ নভেম্বর ২০২৫ তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞাপনের আলোকে ৬১ জেলায় অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুসরণ করে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।

ডিপিই জানায়, প্রকাশিত ফলাফলের যেকোনো পর্যায়ে যদি ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতি বা মুদ্রণজনিত সমস্যা পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে তা সংশোধন কিংবা প্রয়োজনে ফলাফল বাতিল করার পূর্ণ এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। একই সঙ্গে কোনো প্রার্থী ভুল তথ্য প্রদান বা তথ্য গোপন করলে তার ফলাফল বা নির্বাচন বাতিল করা হতে পারে।

স্বাস্থ্য সনদ ও ডোপটেস্ট বাধ্যতামূলক

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপটেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। স্বাস্থ্য সনদে প্রার্থী উক্ত পদে অনুপযুক্ত হিসেবে উল্লেখ থাকলে তাকে নিয়োগের জন্য বিবেচনা করা হবে না।

ডকুমেন্টস যাচাইয়ের সময়সূচি

এছাড়া আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্রার্থীদের স্বশরীরে উপস্থিত হয়ে সকল মূল সনদ যাচাই করাতে হবে। এ সময় শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, জাতীয় পরিচয়পত্র, যথাযথভাবে পূরণকৃত ৩ কপি পুলিশ ভেরিফিকেশন ফরম, স্বাস্থ্যগত সনদ, ডোপটেস্ট রিপোর্ট এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা সংক্রান্ত সনদ সঙ্গে আনতে হবে।

পুলিশ ভেরিফিকেশনে কঠোরতা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক না হলে অথবা নাশকতা, সন্ত্রাসী, জঙ্গি কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাকে চাকরির জন্য অনুপযুক্ত ঘোষণা করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য সনদ দাখিল, প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হওয়া কিংবা পুলিশ ভেরিফিকেশন ফরম জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য বিবেচনা করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বিস্তারিত ফলাফল ও নির্দেশনা পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

তারিখ: ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১৪৩.১১.০১০.২৫-৫৯

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত "সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫০-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ

বিজ্ঞপ্তি

এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত "সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর গত ০৫.১১.২০২৫ তারিখের ৩৮.০১.০০০০.১৪৩.১১.০১০.২৫-২০৭ নম্বর ও ১২.১১.২০২৫ তারিখের ৩৮.০১.০০০০.১৪৩.১১.০২৪.২৫-২১৫ নম্বর স্মারকে জারিকৃত বিজ্ঞাপনের আলোকে ৬১ জেলায় (পার্বত্য ০৩ জেলা ব্যতীত) গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে সর্বমোট ১৪,৩৮৪ (চৌদ্দ হাজার তিনশত চুরাশি) জন প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচনপূর্বক প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হলো:

ক) প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুসরণপূর্বক উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী নিয়োগের জন্য প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে তালিকা প্রণয়ন করা হয়েছে।

খ) প্রকাশিত ফলাফলের কোন পর্যায়ে কোন প্রকার ভুল-ভ্রান্তি/ত্রুটি-বিচ্যুতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল/সংশোধন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

গ) নির্বাচিত কোন প্রার্থী কোন প্রকার ভুল তথ্য প্রদান করেছেন কিংবা কোন তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান/প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ঘোষিত ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবে।

ঘ) নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ/প্রত্যয়ন ও ডোপটেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে। স্বাস্থ্যগত সনদে প্রার্থী উল্লিখিত পদে নিয়োগযোগ্য নয় মর্মে উল্লেখ থাকলে তিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন না।

ঙ) নির্বাচিত প্রার্থীগণকে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ০১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে পরিচিতি প্রতিপাদন ও সকল ডকুমেন্টস যাচাইয়ের নিমিত্ত সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সকল মূল সনদ (সকল সনদের মূলকপি, জাতীয় পরিচয়পত্র, ০৩ (তিন) কপি পুলিশ ভেরিফিকেশন ফরম (যথাযথভাবে পূরণকৃত), সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ/প্রত্যয়ন এবং ডোপটেস্ট রিপোর্ট ও প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার সনদসহ) স্বশরীরে উপস্থিত হতে হবে।

চ) কোন প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে পূর্ব কার্যকলাপ সন্তোষজনক না হলে কিংবা নাশকতা/সন্ত্রাসী/জঙ্গি কার্যক্রমে সংশ্লিষ্ট কিংবা রাষ্ট্র বিরোধী কোন কার্যক্রমে লিপ্ত ছিলেন মর্মে প্রমাণ পাওয়া গেলে তিনি চাকরিতে অনুপযুক্ত হিসেবে বিবেচিত হবেন।

ছ) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে উপরের ঘ ও ও অনুচ্ছেদে বর্ণিত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ প্রদান, সকল মূল সনদসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হতে না পারলে এবং পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রদানে ব্যর্থ হলে পরবর্তীতে তিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন না।

স্বাক্ষরিত

এ. কে. মোহম্মদ সামছুল আহসান) 

পরিচালক (পলিসি ও অপারেশন)


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফলাফল

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.