ad

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৭৩৭ সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামতে ৩ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ

Views

 


জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৭৩৭ সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামতে ৩ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ

ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের মেরামত ও সংস্কার কার্যক্রম জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে দেশের ৭৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামত ও সংস্কারের জন্য ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ ও মঞ্জুরী প্রদান করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের আওতায় ‘অন্যান্য ভবন ও স্থাপনা (৩২৫৮১০৮)’ খাত থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ উপজেলা/থানা পর্যায়ের প্রাথমিক শিক্ষা অফিসারদের নিয়ন্ত্রণে ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যাতে তারা প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে পারেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৩৮.০১.০০০০.১৫২.০২০.৩৬৪.২০২৫-১১৫৪, তারিখ ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ / ৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. অনুযায়ী, মোট বরাদ্দকৃত অর্থ ২০৪ কোটি টাকা থেকে এ অর্থ ব্যয় করা হবে। সংশ্লিষ্ট তালিকা অনুযায়ী নির্বাচনের সময় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত বিদ্যালয়গুলোতে এই সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সকল আর্থিক বিধি-বিধান ও নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে ভ্যাট পরিশোধের প্রমাণক সংরক্ষণ, বিল-ভাউচার যথাযথভাবে রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) ওপর দায়-দায়িত্ব বর্তাবে।

এ ছাড়া মেরামত ও সংস্কার কার্যক্রমের তদারকির দায়িত্ব পালন করবেন বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি)। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, অব্যয়িত অর্থ আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে এবং অডিটের প্রয়োজনে সব ধরনের আর্থিক নথি সংরক্ষণ করতে হবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সদয় অনুমোদন রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং ৩৮.০১.০০০০.১৫২.০২০.৩৬৪.২০২৫-১১৫৪

তারিখ: ২০ মাঘ ১৪৩২ ২০ ০৩ ফেব্রুয়ারি ২০২৬

বিষয়: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ২য় পর্যায়ে ৭৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামত/সংস্কারের লক্ষ্যে পরিচালন ব্যয়ের আওতায় 'অন্যান্য ভবন ও স্থাপনা (৩২৫৮১০৮)' কোডে বরাদ্দকৃত অর্থ থেকে ৩,১৭,২৫,০০০/- (তিন কোটি সতেরো লক্ষ পঁচিশ হাজার) টাকা বরাদ্দ ও মঞ্জুরী প্রদান

সূত্রঃ প্রাগম এর স্মারক নং ৩৮.০০,০০০০,০০০,০০৬.০২.০০০১.২৩.০২৮, তারিখঃ ২২ জানুয়ারি ২০২৬খ্রিঃ

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের আওতায় ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ এর কোড ৩২৫৮১০৮ অন্যান্য ভবন ও স্থাপনা খাতে বরাদ্দকৃত ২০৪,০০,০০,০০০/-(দুইশত চার কোটি) টাকা হতে সংযুক্ত তালিকা অনুসারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ৭৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামত/সংস্কারের লক্ষ্যে ২য় পর্যায়ে পরিচালন ব্যয়ের আওতায় 'অন্যান্য ভবন ও স্থাপনা (৩২৫৮১০৮)' কোডে বরাদ্দকৃত অর্থ থেকে ৩,১৭,২৫,০০০/- (তিন কোটি সতেরো লক্ষ পঁচিশ হাজার) টাকা নিম্নবর্ণিত শর্তে ব্যয়ের নিমিত্ত বরাদ্দ ও মঞ্জুরী তাঁর নিয়ন্ত্রণাধীনে প্রদান করা হলো এবং সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তাকে (উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার) উক্ত অর্থ উত্তোলন ও ব্যয়ের ক্ষমতা প্রদান করা হলো।

শর্তসমূহঃ

ক) এ অর্থ ব্যয়ে সরকারের সকল আর্থিক বিধি-বিধান ও অনুশাসনাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে;

খ) মন্ত্রণালয়ের ২০/০৫/২০১৩ তারিখের ৩৮.০০৬.০২০.০৭.০০.০৪৫.২০০৯-১৩৮ নং স্মারক এবং ২২ মে ২০১৯ তারিখের ৩৮.০০.০০০০.০০৬.২০.০৪৫.১৯,২৩৩ নং স্মারকে জারীকৃত নীতিমালার আলোকে এবং বিভাজন অনুসরণ ব্যতীত অর্থ ব্যয় করা যাবে না;

গ) এই ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের আওতায় ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ এর কোড ৩২৫৮১০৮ অন্যান্য ভবন ও স্থাপনা খাতে বরাদ্দকৃত ২০৪,০০,০০,০০০/- (দুইশত চার কোটি) টাকা হতে মিটানো হবে;

ঘ) ভ্যাট পরিশোধের প্রমাণক সংরক্ষণ করতে হবে। ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর দায়-দায়িত্ব বর্তাবে;

ঙ) যথাসময়ে মেরামত ও সংস্কারের কাজ সমাপ্ত করতে হবে;

চ) নীতিমালার ১১(ট) শর্তের আলোকে ২০২৫ এর মধ্যে অর্থ বরাদ্দ, অর্থ ব্যয়, অব্যয়িত অর্থ উল্লেখপূর্বক ব্যয়িত অর্থের হিসাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ নিশ্চিত করতে হবে। ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর দায়-দায়িত্ব বর্তাবে;

ছ) সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্ষেত্রে মন্ত্রণালয়ের ২০.০৫.২০১৩ তারিখের নীতিমালার ১ (৭) শর্ত প্রযোজ্য হবে;

জ) নিবিড় তদারকীর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সমাপ্ত করতে হবে। ব্যর্থতায় সংশ্লিষ্ট উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও কমিটির (এসএমসি) উপর দায়-দায়িত্ব বর্তাবে;

ঝ) সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা; জেলা প্রাথমিক শিক্ষা অফিসার; উপজেলা নির্বাহী কর্মকর্তা; উপজেলা প্রকৌশলী, এলজিইডি কার্যক্রম তদারকী করবেন;

ঞ) অডিটের প্রয়োজনে সকল বিল-ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে;

চ) অব্যয়িত অর্থ ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে সরকারি কোষাগারে জামা দিতে হবে।

২।এ বিষয়ে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে।

সংযুক্তিঃ বর্ণনানুগ।


সেলিনা আখতার

সহকারী পরিচালক 

(অর্থ-রাজস্ব)



সম্পুর্ন পিডিএফ ডাউনলোড

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.