২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক চাহিদা নিরূপণে IPEMIS হালনাগাদ বাধ্যতামূলক: সময়মতো তথ্য না দিলে দায়ী হবেন সংশ্লিষ্টরা
২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক চাহিদা নিরূপণে IPEMIS হালনাগাদ বাধ্যতামূলক: সময়মতো তথ্য না দিলে দায়ী হবেন সংশ্লিষ্টরা
২০২৭ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তকের সঠিক চাহিদা অনলাইনে নিরূপণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) IPEMIS সফটওয়্যারে সকল প্রাথমিক বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীর তথ্য হালনাগাদ ও অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য এন্ট্রি ও অনুমোদন সম্পন্ন না হলে সৃষ্ট জটিলতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক মোঃ মাসুদ হোসেন স্বাক্ষরিত এক স্মারকে (স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৩০০.২৪.০০১.২৪-০২, তারিখ: ২৯ পৌষ ১৪৩২/১৬ জানুয়ারি ২০২৬) এ নির্দেশনা প্রদান করা হয়। এতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে নিরূপণের সিদ্ধান্ত ইতোমধ্যে গৃহীত হয়েছে। সে লক্ষ্যে প্রতিটি উপজেলা/থানার সকল ধরনের প্রাথমিক বিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তথ্য IPEMIS সফটওয়্যারে এন্ট্রি ও অনুমোদন নিশ্চিত করতে হবে।
১৪–২৯ জানুয়ারির মধ্যে তথ্য এন্ট্রি ও অনুমোদন
স্মারকে উল্লেখ করা হয়, পাঠ্যপুস্তকের অনলাইন চাহিদা নিরূপণের জন্য ১৪ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬-এর মধ্যে বিদ্যালয় ও শিক্ষার্থী সংক্রান্ত সকল তথ্য IPEMIS-এ এন্ট্রি ও অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে পাঠ্যপুস্তক চাহিদা নিরূপণে জটিলতা সৃষ্টি হলে তার দায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বহন করতে হবে। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থী তথ্য হালনাগাদের পৃথক সময়সূচি
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আরেকটি স্মারকে (স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৯০০.৩৫.০০০১.২৩.৫; তারিখ: ২৪ পৌষ ১৪৩২/০৮ জানুয়ারি ২০২৬) IPEMIS সফটওয়্যারে বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থী সংক্রান্ত সকল তথ্য হালনাগাদের বিস্তারিত সময়সূচি জানানো হয়। পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই স্মারকে বলা হয়, অনলাইন শিক্ষক বদলি, ই-মনিটরিং, এপিএসএস, পাঠ্যপুস্তকের চাহিদা, প্রশিক্ষণ, স্লিপ এবং মেজর ও মাইনর মেরামতসহ সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তথ্য হালনাগাদ অত্যাবশ্যক।
সময়সূচি অনুযায়ী—
১) বিদ্যালয়ের তথ্য ও শিক্ষক প্রোফাইল
বিদ্যালয় পর্যায়ে এন্ট্রি ও সাবমিট: ১১–২০ জানুয়ারি ২০২৬
U/TAPEO কর্তৃক অনুমোদন: ১১–২২ জানুয়ারি ২০২৬
U/TPEO কর্তৃক অনুমোদন: ১১–২৪ জানুয়ারি ২০২৬
২) শিক্ষার্থী শ্রেণিভিত্তিক তথ্য
বিদ্যালয় পর্যায়ে এন্ট্রি ও সাবমিট: ২১–২৫ জানুয়ারি ২০২৬
U/TAPEO কর্তৃক অনুমোদন: ২১–২৭ জানুয়ারি ২০২৬
U/TPEO কর্তৃক অনুমোদন: ২১–২৯ জানুয়ারি ২০২৬
কর্তৃপক্ষের কঠোর বার্তা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সকল তথ্য হালনাগাদ ও অনুমোদন সম্পন্ন করা না হলে তা পাঠ্যপুস্তক বিতরণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে। এ কারণে সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তাকে সময়সূচি মেনে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ সম্পন্ন হলে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা-১২১৬
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৩০০.২৪.০০১.২৪-০২
তারিখ: ২৯ পৌষ ১৪৩২ ১৬ জানুয়ারি ২০২৬
বিষয়: অনলাইনে পাঠ্যপুস্তকের চাহিদা প্রণয়নের নিমিত্ত IPEMIS সফটওয়্যারে সকল বিদ্যালয় এবং শিক্ষার্থী তথ্য হালনাগাদকরণ
সূত্রঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর ৩৮.০১.০০০০.০০০,৯০০.৩৫.০০০১.২৩.৫;
তারিখ: ৮ জানুয়ারি ২০২৬
উপর্যুক্ত বিষয়ে সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৭ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে নিরূপণ বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনলাইনে পাঠ্যপুস্তকের সঠিক চাহিদা নিরূপণের নিমিত্ত প্রতিটি উপজেলা/থানার সকল ধরণের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান এবং উক্ত বিদ্যালয়/প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থী তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের IPEMIS সফটওয়্যারে এন্ট্রি হওয়া বাঞ্চনীর।
২। এমতাবস্থায়, বিনামূল্যের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে নিরূপণের লক্ষ্যে সূত্রোক্ত পত্রের নির্দেশনা ও সময়সূচি মোতাবেক সকল ধরণের প্রাথমিক বিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান এবং উক্ত বিদ্যালয়/প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থী তথ্য আবশ্যিকভাবে ১৪ জানুয়ারি ২০২৬ হ'তে ২৯ জানুয়ারি ২০২৬ এর মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের IPEMIS সফটওয়্যারে এন্ট্রি ও অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
৩। উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে সকল ধরণের বিদ্যালয় ও শিক্ষার্থী তথ্য এন্ট্রি/হালনাগাদকরণ সম্পন্ন না করার কারণে পাঠ্যপুস্তকের চাহিদা নিরূপণের সৃষ্ট জটিলতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
81 বিষয়টি অতীব জরুরী।
সংযুক্তিঃ বর্ণনা মোতাবেক ১ (এক) ফর্দ
স্বাক্ষরিত
মোঃ মাসুদ হোসেন
পরিচালক (প্রশাসন)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৯০০.৩৫.০০০১.২৩.৫
তারিখ: ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
বিষয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনলাইন সফটওয়্যার-IPEMIS-এ বিদ্যালয়, শিক্ষক এবং শিক্ষার্থী সংক্রান্ত সকল তথ্য হালনাগাদকরণ।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনলাইন সফটওয়্যার IPEMIS)-এ বিদ্যালয়, শিক্ষক এবং শিক্ষার্থী সংক্রান্ত তথ্য হালনাগাদের জন্য উন্মুক্ত রয়েছে। অনলাইন শিক্ষক বদলি, ই-মনিটরিং, এপিএসএস, পাঠ্যপুস্তকের চাহিদা, প্রশিক্ষণ, স্লিপ এবং মেজর ও মাইনর মেরামতসহ সকল কার্যক্রম সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাঁর উপজেলা/থানার সকল বিদ্যালয়, শিক্ষকের ব্যক্তিগত প্রোফাইল এবং শিক্ষার্থীর শ্রেণিভিত্তিক তথ্য আগামী ২৯/০১/২০২৬ খ্রিঃ এর মধ্যে নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী হালনাগাদের জন্য নির্দেশ প্রদান করা হলো।
তথ্যের ধরণঃ ১) বিদ্যালয়ের তথ্য এবং সহঃ শিক্ষক ও প্রধান শিক্ষকের ব্যক্তিগত প্রোফাইল
বিদ্যালয় পর্যায়ে এন্ট্রি ও সাবমিটের সময়সীমাঃ ১১/০১/২০২৬ হতে ২০/০১/২০২৬
U/TAPEO কর্তৃক অনুমোদনের সময়সূচিঃ ১১/০১/২০২৬ হতে ২২/০১/২০২৬
U/TPEO কর্তৃক অনুমোদনের সময়সূচিঃ ১১/০১/২০২৬ হতে ২৪/০১/২০২৬
তথ্যের ধরণঃ ২) শিক্ষার্থী শ্রেণিভিত্তিক তথ্য
বিদ্যালয় পর্যায়ে এন্ট্রি ও সাবমিটের সময়সীমাঃ ২১/০১/২০২৬ হতে ২৫/০১/২০২৬
U/TAPEO কর্তৃক অনুমোদনের সময়সূচিঃ ২১/০১/২০২৬ হতে ২৭/০১/২০২৬
U/TPEO কর্তৃক অনুমোদনের সময়সূচিঃ ২১/০১/২০২৬ হতে ২৯/০১/২০২৬
স্বাক্ষরিত
মোহাম্মদ শহিদুল ইসলাম
পরিচালক।




No comments
Your opinion here...