ad

IPEMIS সফটওয়্যারে বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীর তথ্য হালনাগাদের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

Views


IPEMIS সফটওয়্যারে বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীর তথ্য হালনাগাদের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

প্রতিবেদন:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) অনলাইন সফটওয়্যার IPEMIS (Integrated Primary Education Management Information System)-এ দেশের সকল প্রাথমিক বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী তথ্য এন্ট্রি, সাবমিট ও অনুমোদনের কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছে অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইন শিক্ষক বদলি, ই-মনিটরিং, এপিএসএস, পাঠ্যপুস্তকের চাহিদা নিরূপণ, প্রশিক্ষণ, স্লিপ এবং মেজর ও মাইনর মেরামতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্ন করার জন্য IPEMIS-এ হালনাগাদ তথ্য থাকা অত্যন্ত জরুরি।

বিদ্যালয় ও শিক্ষকের তথ্য হালনাগাদ

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যালয়ের তথ্য এবং সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের ব্যক্তিগত প্রোফাইল সংক্রান্ত তথ্য বিদ্যালয় পর্যায়ে এন্ট্রি ও সাবমিট করতে হবে ১১ জানুয়ারি ২০২৬ থেকে ২০ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে।

এ তথ্যসমূহ U/TAPEO কর্তৃক অনুমোদন দেওয়া হবে ১১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এবং U/TPEO কর্তৃক অনুমোদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি ২০২৬

শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক তথ্য হালনাগাদ

শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক তথ্য বিদ্যালয় পর্যায়ে এন্ট্রি ও সাবমিট করতে হবে ২১ জানুয়ারি ২০২৬ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ এর মধ্যে।

এই তথ্যসমূহ U/TAPEO কর্তৃক অনুমোদনের সময়সূচি ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি ২০২৬ এবং U/TPEO কর্তৃক অনুমোদনের সময়সীমা ২১ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সময়সীমার মধ্যে কাজ শেষ করার আহ্বান

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে সকল তথ্য হালনাগাদ ও অনুমোদন কার্যক্রম সম্পন্ন না হলে পরবর্তীতে বিভিন্ন অনলাইন সেবা ও প্রশাসনিক কার্যক্রমে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই সংশ্লিষ্ট সকল বিদ্যালয়, উপজেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের নির্ধারিত সময়সূচি কঠোরভাবে অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষর করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৯০০.৩৫.০০০১.২৩.৫

তারিখ: ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বিষয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনলাইন সফটওয়্যার-IPEMIS-এ বিদ্যালয়, শিক্ষক এবং শিক্ষার্থী সংক্রান্ত সকল তথ্য হালনাগাদকরণ।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনলাইন সফটওয়‍্যার IPEMIS)-এ বিদ্যালয়, শিক্ষক এবং শিক্ষার্থী সংক্রান্ত তথ্য হালনাগাদের জন্য উন্মুক্ত রয়েছে। অনলাইন শিক্ষক বদলি, ই-মনিটরিং, এপিএসএস, পাঠ্যপুস্তকের চাহিদা, প্রশিক্ষণ, স্লিপ এবং মেজর ও মাইনর মেরামতসহ সকল কার্যক্রম সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাঁর উপজেলা/থানার সকল বিদ্যালয়, শিক্ষকের ব্যক্তিগত প্রোফাইল এবং শিক্ষার্থীর শ্রেণিভিত্তিক তথ্য আগামী ২৯/০১/২০২৬ খ্রিঃ এর মধ্যে নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী হালনাগাদের জন্য নির্দেশ প্রদান করা হলো।

তথ্যের ধরণঃ ১) বিদ্যালয়ের তথ্য এবং সহঃ শিক্ষক ও প্রধান শিক্ষকের ব্যক্তিগত প্রোফাইল

বিদ্যালয় পর্যায়ে এন্ট্রি ও সাবমিটের সময়সীমাঃ ১১/০১/২০২৬ হতে ২০/০১/২০২৬

U/TAPEO কর্তৃক অনুমোদনের সময়সূচিঃ ১১/০১/২০২৬ হতে ২২/০১/২০২৬

U/TPEO কর্তৃক অনুমোদনের সময়সূচিঃ ১১/০১/২০২৬ হতে ২৪/০১/২০২৬

তথ্যের ধরণঃ ২) শিক্ষার্থী শ্রেণিভিত্তিক তথ্য

বিদ্যালয় পর্যায়ে এন্ট্রি ও সাবমিটের সময়সীমাঃ ২১/০১/২০২৬ হতে ২৫/০১/২০২৬

U/TAPEO কর্তৃক অনুমোদনের সময়সূচিঃ ২১/০১/২০২৬ হতে ২৭/০১/২০২৬

U/TPEO কর্তৃক অনুমোদনের সময়সূচিঃ ২১/০১/২০২৬ হতে ২৯/০১/২০২৬

স্বাক্ষরিত

মোহাম্মদ শহিদুল ইসলাম 

পরিচালক।


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.