ad

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বকেয়া বিদ্যুৎ ও অন্যান্য বিল পরিশোধের নির্দেশ

Views

 



প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বকেয়া বিদ্যুৎ ও অন্যান্য বিল পরিশোধের নির্দেশ

ঢাকা, ২১ জানুয়ারি ২০২৬:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে বকেয়া বিদ্যুৎ বিলসহ অন্যান্য সরকারি বিল দ্রুত পরিশোধের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সংশ্লিষ্ট সকল কার্যালয় ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর ৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২.১৬২-এ উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৮ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়েছে যে, অধিদপ্তরের আওতাধীন উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিস, প্রাইমারি ট্রেনিং সেন্টার (পিটিআই) এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে উল্লেখযোগ্য পরিমাণ বকেয়া বিদ্যুৎ বিল রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, শুধু বিদ্যুৎ বিল নয়—প্রাথমিক শিক্ষা বিভাগীয় কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সুপারিনটেনডেন্ট কার্যালয়, পিটিআই, উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিস, প্রাইমারি ট্রেনিং সেন্টার এবং প্রাথমিক বিদ্যালয়সমূহে যদি ভূমি উন্নয়ন কর, পানির বিল কিংবা পৌর করসহ অন্য কোনো ধরনের বকেয়া থাকে, সেগুলোকেও বিধি মোতাবেক পরিশোধ করতে হবে।

এ ছাড়া উল্লিখিত ব্যয় মেটাতে যদি কোনো প্রতিষ্ঠানের বাজেট ঘাটতি দেখা দেয়, তাহলে সে ক্ষেত্রে অর্থ বিভাগের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিষ্পত্তি করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম

এ নির্দেশনার ফলে দেশের বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরে দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধে তৎপরতা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গল্পজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২.১৬২

তারিখ: ৭ মাঘ ১৪৩২ ২১ জানুয়ারি ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৮ জানুয়ারি ২০২৬ তারিখের ৩৮.০০.০০০০.০০০.০০২.৯৯.০০০২.২৫.১০৭ স্মারকে বিদ্যুৎ বিভাগ হতে প্রেরিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন (উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিস/প্রাইমারি প্রশিক্ষণ সেন্টার/প্রাথমিক বিদ্যালয়সমূহ) এর অনুকূলে বকেয়া বিদ্যুৎ বিল রয়েছে। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

২। এছাড়াও প্রাথমিক শিক্ষা বিভাগীয় কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস/সুপারিনটেনডেন্ট, পিটিআই/উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিস/প্রাইমারি প্রশিক্ষণ সেন্টার/প্রাথমিক বিদ্যালয়সমূহে কোন ধরণের বিদ্যুৎ বিল, ভূমি উন্নয়ন কর, পানির বিস এবং পোর কর-এর বকেয়া থাকলে তা বিধি মোতাবেক পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও অনুরোধ করা হলো।

৩। উল্লিখিত ব্যয় মিটানোর ক্ষেত্রে বাজেটের ঘাটতি হলে সেক্ষেত্রে অর্থ বিভাগের সাথে যোগাযোগ করে নিষ্পত্তি করার জন্য অনুরোধ করা হলো

স্বাক্ষরিত

মোহাম্মদ নজরুল ইসলাম

সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন)





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.