প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা, বিতর্ক, গজল প্রতিযোগিতা ও বছরব্যাপী ক্রীড়া প্রশিক্ষণ কার্যক্রম শুরু
প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা, বিতর্ক, গজল প্রতিযোগিতা ও বছরব্যাপী ক্রীড়া প্রশিক্ষণ কার্যক্রম শুরু
ডেস্ক রিপোর্ট | ঢাকা | ৪ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ স্কুলসমূহের শিক্ষার্থীদের মেধা ও শারীরিক সক্ষমতা বিকাশে দেশব্যাপী একাধিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বছরব্যাপী ক্রীড়া প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, একক বিতর্ক ও গজল প্রতিযোগিতা ২০২৬ আয়োজনের পাশাপাশি দেশের সকল জেলা স্টেডিয়ামে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালনা করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, অর্থাৎ ০৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড, ঢাকা—এর ব্যবস্থাপনা পরিচালকের ২৩/১২/২০২৫ তারিখের আবেদনের পরিপ্রেক্ষিতে এ কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উক্ত প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ বা রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের কোনো ধরনের অর্থ প্রদান করতে হবে না। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ০১ জানুয়ারি ২০২৬ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন/আবেদন করতে পারবেন।
রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ওয়েবসাইটগুলো হলো—
চিত্রাঙ্কন: https://art.infostudents.com
কবিতা আবৃত্তি: https://poem.infostudents.com
একক বিতর্ক: https://debate.infostudents.com
ক্রিকেট: https://cricket.infostudents.com
ব্যাডমিন্টন: https://badminton.infostudents.com
কারাতে: https://karate.infostudents.com
চিঠিতে উল্লেখ করা হয়, ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড কর্তৃক আয়োজিত এসব প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ এবং শারীরিক সক্ষমতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। এ কারণে প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুন স্বাক্ষরিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
তারিখ: ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ০৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
বিষয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধিনস্থ স্কুলসমূহের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা ২০২৬ এবং দেশের সকল জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালনা।
সূত্র: ব্যবস্থাপনা পরিচালক, ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড, ঢাকা এর ২৩/১২/২০২৫ তারিখের আবেদন।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধিনস্থ স্কুলসমূহের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা ২০২৬ এবং দেশের সকল জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালনা করতে আগ্রহী মর্মে উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশ গ্রহণের অনুমতির জন্য আবেদন করেছেন। প্রতিয়োগিতায় অংশগ্রহণ বা রেজিস্ট্রেশন এর জন্য কোন অর্থ প্রয়োজন নেই। প্রতিযোগিতাসমূহে এবং প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রতিযোগীদের আগামী ০১ জানুয়ারি ২০২৬ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত ওয়েবসাইটসমূহের মাধ্যমে রেজিস্ট্রেশন/আবেদন করতে হবে। ওয়েবসাইটসমূহ নিম্নরূপ:
চিত্রাঙ্কন: https://art.infostudents.com
কবিতা আবৃত্তি: https://poem.infostudents.com
একক বিতর্ক: https://debate.infostudents.com
গজল: https://gazal.infostudents.com
ক্রিকেট: https://cricket.infostudents.com
ফুটবল: https://football.infostudents.com
ব্যাডমিন্টন: https://badminton.infostudents.com
কারাতে: https://karate.infostudents.com
এমতাবস্থায়, ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা ২০২৬ এবং দেশের সকল জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মাহফুজা খাতুন
সহকারী পরিচালক।



No comments
Your opinion here...