ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ
সংবাদ প্রতিবেদন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এ লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ থেকে একটি জরুরি পত্র জারি করা হয়েছে। পত্রে জানানো হয়, নির্বাচন ও গণভোটের দিন ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কেন্দ্রভিত্তিক সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
পত্র অনুযায়ী, প্রতিটি বিভাগের আওতাধীন জেলা ও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত ভোটকেন্দ্রগুলোর বিস্তারিত তথ্য নির্ধারিত ছক অনুযায়ী সংগ্রহ করে পাঠাতে বলা হয়েছে। তথ্যের মধ্যে থাকবে—বিভাগ, জেলা, উপজেলা, ভোটকেন্দ্রের তালিকা, প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সিসি ক্যামেরার সংখ্যা এবং আনুমানিক ব্যয়ের পরিমাণ।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, আগামী ০৫ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকার মধ্যে উক্ত তথ্য Nikosh ফন্টে প্রস্তুতকৃত এক্সেল শিটে প্রেরণ করতে হবে। সংশ্লিষ্ট সকল দপ্তরকে ই-মেইলের মাধ্যমে adgeneraldpe@gmail.com ঠিকানায় তথ্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বিষয়টিকে “অতীব জরুরি” হিসেবে উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রেরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, চিঠিটি স্বাক্ষর করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ মাসুদ হোসেন। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অনিয়ম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই স্মারক ও তারিখে স্থলাভিষিক্ত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
নম্বর: ৩৮.০১.০০০০.১০৭.৩৭.০০৪.২৫.১০
তারিখ: ২০ পৌষ ১৪৩২ ০৪ জানুয়ারি ২০২৬
বিষয়: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট গ্রহণ উপলক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কেন্দ্রসমূহে সিসি ক্যামেরা স্থাপনের চাহিদা প্রেরণ
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট গ্রহণ উপলক্ষ্যে কেন্দ্রভিত্তিক সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত রয়েছে। সে প্রেক্ষিতে আগামী ০৫.০১.২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকার মধ্যে নিম্ন ছক মোতাবেক তাঁর বিভাগের উপজেলা ও জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের তথ্য একত্রিত করে Nikosh ফন্টে এক্সেল সীটে adgeneraldpe@gmail.com-এ প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
ছক
ক্রমিকঃ
বিভাগঃ
জেলাঃ
উপজেলাঃ
ভোট কেন্দ্রের তালিকাঃ
প্রতিটি ভোট কেন্দ্রে কর্তটি সিসি ক্যামেরা প্রয়োজনঃ
টাকার পরিমাণঃ
বিষয়টি অতিব জরুরি।
মোঃ মাসুদ হোসেন
পরিচালক (প্রশাসন)



No comments
Your opinion here...