ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের তথ্য অনলাইনে যাচাইয়ের নির্দেশ

Views

 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের তথ্য অনলাইনে যাচাইয়ের নির্দেশ

ঢাকা, ১২ জানুয়ারি ২০২৬:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)” প্রকল্পের আওতায় সংযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের বর্তমান অবস্থা যাচাই ও হালনাগাদের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছে, ইতোমধ্যে সারা দেশে ২৯ হাজার ৫৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সম্পন্ন হয়েছে। তবে এসব বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ বর্তমানে সচল রয়েছে কি না এবং ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়েছে কি না—সে সম্পর্কিত সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের জন্য একটি গুগল শীট প্রস্তুত করা হয়েছে

অফিস আদেশে আরও বলা হয়, উক্ত গুগল শীটে সংশ্লিষ্ট বিদ্যালয়ের তথ্য অনলাইনে পূরণ করতে হবে এবং প্রাপ্ত তথ্য পরবর্তী প্রশাসনিক ও কারিগরি কার্যক্রমে ব্যবহার করা হবে। এ লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

গুগল শীট পূরণের নিয়মাবলি

ডিপিই সূত্রে জানানো হয়, গুগল শীট পূরণ করার ক্ষেত্রে কিছু নির্দেশনা অনুসরণ করা বাধ্যতামূলক—

  1. তথ্য পূরণের আগে ল্যাপটপ বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে

  2. একটি বৈধ জিমেইল একাউন্টে লগইন থাকতে হবে

  3. নির্দিষ্ট লিংকে প্রবেশ করে নিজ বিভাগের ট্যাব নির্বাচন করতে হবে

  4. ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট জেলা নির্বাচন করে উপজেলার আওতাধীন বিদ্যালয়ের তথ্য পূরণ করতে হবে

  5. তথ্য পূরণ শেষে উপরের কোণের (X) চিহ্নে ক্লিক করলে তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে এবং অনলাইনে আইএমডিতে প্রেরিত হবে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আইএমডি) মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনায় নির্ভুল তথ্য প্রদানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ডিজিটাল শিক্ষা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে এবং ইন্টারনেটভিত্তিক শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ত্বরান্বিত হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৯০০.০৭.০০০১.২৫.৬

তারিখ: ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)” শীর্ষক প্রকল্পের আওতায় ব্রডবেন্ড ইন্টারনেট সংযোগকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তথ্য প্রদান।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)"

শীর্ষক প্রকল্পের আওতায় সরকারী প্রাথমিক বিদ্যালয়সমূহে ব্রডবেন্ড ইন্টারনেট সংযোগ কার্যক্রম চলমান রয়েছে। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে ২৯,৫৮১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্রডবেন্ড ইন্টারনেট সংযোগ সম্পন্ন হয়েছে। সংযোগকৃত বিদ্যালয় সমূহে ইন্টারনেট সংযোগ সচল আছে কিনা এবং ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়েছে কি না তার সঠিক তথ্য নিরুপনের লক্ষ্যে একটি গুগুল শীট (লিংক) প্রস্তুত করা হয়েছে। উক্ত গুগুল শীটে অনলাইনে নির্ভুল তথ্য পূরন করতে হবে। প্রাপ্ত প্রতিটি বিদ্যালয়ের সঠিক তথ্য পরবর্তী কার্যক্রমের জন্য ব্যবহার করা হবে।

০২। এমতাবস্থায়, প্রেরিত গুগুল শীটে অনলাইনে নির্ভুল তথ্য পূরন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণকে নির্দেশ প্রদান করা হলো।

সংযুক্তি: ০১। মেইলের বডিতে গুগুল শীট (লিংক)।

স্বাক্ষরিত

মোহাম্মদ শহিদুল ইসলাম 

পরিচালক (আইএমডি)

গুগল শীটটি পুরণের নিয়মাবলি-
০১। গুগল শীটটি পূরণ করার পূর্বে ল্যাপটপ/কম্পিউটারে অবশ্যই ইন্টারেট সংযোগ থাকতে হবে;
০২। একটি জিমেইল একাউন্ট লগইন করা থাকতে হবে, না থাকলে লিংকে ক্লিক করার পর লগ ইন করতে হবে;
০৩। লিংকে প্রবেশ করে নিচের দিকে নিজ বিভাগের ট্যাব ওপেন করতে হবে, এরপর বিভাগ লেখার ড্রপ ডাউনে ক্লিক করে নিজ জেলা সিলেক্ট করতে হবে।
০৪। নির্দিষ্ট উপজেলার অধীনে বিদ্যালয়গুলোর ডান পাশের সম্পাদনযোগ্য ফিল্ড গুলো পুরণ করে উপরের কর্ণারে (x) ক্লিক করলে অটো সেভ হয়ে যাবে এবং উক্ত তথ্য অনলাইনে আইএমডিতে চলে যাবে।
ক্লিক করুন(লিংক)-


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.