ad

ভোটকেন্দ্র সংস্কারে আরও ৯৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

Views

 


ভোটকেন্দ্র সংস্কারে আরও ৯৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৬:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মেরামত ও সংস্কার কার্যক্রম জোরদার করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে দুই ধাপে দেশের ১২,৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেরামত ও সংস্কারের জন্য আর্থিক বরাদ্দ প্রদান করা হয়েছে।

তবে মাঠপর্যায়ের চাহিদার পরিপ্রেক্ষিতে আরও ৯৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এসব বিদ্যালয়ের তালিকা উপজেলা নির্বাচন কর্মকর্তার সুপারিশসহ পুনরায় প্রেরণের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, উক্ত ৯৯৪টি বিদ্যালয়ের উপজেলাভিত্তিক তালিকায় উপজেলা নির্বাচন কর্মকর্তার সুপারিশ গ্রহণ করে আগামী ২১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে।

এছাড়াও আদেশে উল্লেখ করা হয়, উল্লিখিত ৯৯৪টি বিদ্যালয়ের বাইরে যদি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য অন্য কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেরামত বা সংস্কারের প্রয়োজন দেখা দেয়, তবে সেসব বিদ্যালয়ের ক্ষেত্রেও অবশ্যই উপজেলা নির্বাচন কর্মকর্তার সুপারিশসহ চাহিদাপত্র প্রেরণ করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে। নির্বাচনকালীন সময়ে ভোটারদের নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই নির্দেশনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষর করেছেন।

নির্বাচনকে কেন্দ্র করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং:৩৮.০১.০০০০.৭০০.৯৯.০২৪.২৪-৫৪/৬৪

তারিখ: ০৫ মাঘ ১৪৩২ ১৯ জানুয়ারি ২০২৬

বিষয়: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত/সংস্কারের লক্ষ্যে বিদ্যালয়ের তালিকায় উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক সুপারিশ প্রদান সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত/সংস্কারের জন্য ইতোমধ্যে ১২,৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ধাপে আর্থিক বরাদ্দ প্রদান করা হয়। পরবর্তীতে মাঠ পর্যায় থেকে উপরোল্লিখিত বরাদ্দের জন্য আরো ৯৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাহিদা পাওয়া যায় (তালিকা সংযুক্ত)। উক্ত ৯৯৪টি বিদ্যালয়ের উপজেলাওয়ারী তালিকায় উপজেলা নির্বাচন কর্মকর্তার সুপারিশ গ্রহণপূর্বক আগামী ২১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে পুনরায় প্রেরণ করার জন্য অনুরাধ করা হলো।

০২। উপরোল্লিখিত ৯৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যতীত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য আরো কোন বিদ্যালয়ে মেরামত/সংস্কারের প্রয়োজন হলে এ সব বিদ্যালয়ের উপজেলাওয়ারী তালিকাতেও উপজেলা নির্বাচন কর্মকর্তার সুপারিশ আবশিকভাবে গ্রহণপূর্বক চাহিদা প্রেরণ করতে হবে।

০৩। বিষয়টি অতীব জরুরী।

সংযুক্তি: বর্ণনানুগ (পৃষ্ঠা)।

স্বাক্ষরিত

মিরাজুল ইসলাম উকিল, এনডিসি 

পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.