ad

প্রাথমিক শিক্ষায় Artificial Intelligence (AI) তথা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে Need Assessment এর নিমিত্ত শিক্ষকগণের অনলাইন জরিপে অংশগ্রহণে প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (০৬/১২/২০২৩)

Views

 


Lutfor

প্রাথমিক শিক্ষায় Artificial Intelligence (AI) তথা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে Need Assessment এর নিমিত্ত শিক্ষকগণের অনলাইন জরিপে অংশগ্রহণে প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (০৬/১২/২০২৩)


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 প্রশিক্ষণ বিভাগ

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।

www.dpe.gov.bd

স্মারক নং ৩৮.০১.০০০০.৬০০,২৫,০০৮.২৩-৫৩৯

তারিখ: ২১ অগ্রহায়ন ১৪৩০

০৬ ডিসেম্বর ২০২৩

বিষয়: প্রাথমিক শিক্ষায় Artificial Intelligence (AI) তথা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে Need Assessment এর নিমিত্ত শিক্ষকগণের অনলাইন জরিপে অংশগ্রহণে প্রসঙ্গে।

Lutfor

Artificial Intelligence (AI) তথা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে প্রয়োগ করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্য বিশ্লেষণের মাধ্যমে ধীরে ধীরে নিজেদের দক্ষতা বাড়াতে পারে এবং কোন ধরনের তাৎক্ষণিক নির্দেশনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দিতে পারে। AI শিক্ষার্থীদের বাড়ির কাজ তৈরি, শিখনফল অর্জন, শিক্ষার্থীদের শিখন কাজে ফলাবর্তন প্রদানপূর্বক প্রয়োজনীয় নিরাময়ে সহায়তা করতে পারে। সেই সাথে প্রতিটি শিক্ষার্থীর এককভাবে দুর্বলতার ক্ষেত্রগুলো চিহ্নিতকরণপূর্বক রিপোর্ট তৈরিতে সহায়তা করতে পারে। AI একটি টুল বা যন্ত্র। শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে এবং সঠিকভাবে এই প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে প্রাথমিক স্তর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে আমাদের প্রস্তুতি দরকার। এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এর আর্থিক সহায়তায় শিক্ষক-কর্মকর্তাগণের পেশাগত দক্ষতা উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা Artificial Intelligence (AI) বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে তথা শিক্ষা উপকরণ তৈরি, পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, শ্রেণিকক্ষে পাঠদান, মূল্যায়ন এবং গ্রেডিং এর মতো মৌলিক কার্যক্রমে AI এর ভূমিকা ও সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। এরই প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষায় শিক্ষকগণের পেশাগত দক্ষতা উন্নয়নে AI এর সহায়ক ভূমিকা বিষয়ে কর্মরত শিক্ষকদের মতামত জানতে তথা চাহিদা নিরুপণে বড় পরিসরে অনলাইন জরিপ পরিচালনার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে সারাদেশের প্রতি উপজেলার তিনটি বিদ্যালয় নির্বাচনপূর্বক (একটি শহর, গ্রাম্য ও একটি দুর্গম এলাকা) প্রতি বিদ্যালয় হতে পাঁচজন করে শিক্ষক এ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আগামী ১৫ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে বিদ্যালয় নির্বাচনপূর্বক সংশ্লিষ্ট বিদ্যালয়ে নিম্নে প্রদত্ত জরিপ লিংক ব্যবহার করে শিক্ষকগণের অনলাইন জরিপ কাজে অংশগ্রহণ নিশ্চিত করবেন।

জরিপ লিংক https://b

স্বাক্ষরিত

মো: মাহবুবুর রহমান বিল্লাহ 

উপ-পরিচালক (প্রশিক্ষণ)

ফোন: ০২-৫৫০৭৪৮৯১

ই-মেইল: mahbub_billah@yahoo.co.u

Lutfor

DPE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.