ad

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬: প্রাথমিক বিদ্যালয়ে গুণী শিক্ষক নির্বাচনের সময়সূচি ঘোষণা

Views

 


বিশ্ব শিক্ষক দিবস ২০২৬: প্রাথমিক বিদ্যালয়ে গুণী শিক্ষক নির্বাচনের সময়সূচি ঘোষণা

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬: জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি ও তাঁদের উৎসাহিত করার লক্ষ্যে আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন কার্যক্রম শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক স্মারকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬ অনুযায়ী উপজেলা/থানা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গুণী শিক্ষক বাছাইয়ের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

গুণী শিক্ষক বাছাইয়ের সময়সূচি

প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনের জন্য চার ধাপে সময়সীমা নির্ধারণ করা হয়েছে—

  1. উপজেলা/থানা পর্যায়: ২০ সেপ্টেম্বর ২০২৬

  2. জেলা পর্যায়: ২১ সেপ্টেম্বর ২০২৬

  3. বিভাগীয় পর্যায়: ২২ সেপ্টেম্বর ২০২৬

  4. জাতীয় পর্যায়: ২৪ সেপ্টেম্বর ২০২৬

নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংযুক্ত ছকের মাধ্যমে গুণী শিক্ষক বাছাই কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা পর্যায়ে ৩ জন শিক্ষক মনোনয়ন

নির্দেশনা অনুযায়ী, উপজেলা/থানা পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক স্তর থেকে ৩ জন গুণী শিক্ষকের নাম মনোনয়ন দিতে হবে। উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে মনোনয়ন চূড়ান্ত করে তা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাবেন।

এরপর জেলা পর্যায়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করে ৩ জন গুণী শিক্ষকের নাম মনোনয়ন করবেন এবং তা বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে পাঠাবেন।

বিভাগীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা

বিভাগীয় পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে ৩ জন গুণী শিক্ষকের নাম ও পূরণকৃত ছক প্রস্তুত করতে হবে। বিভাগীয় উপপরিচালক বিভাগীয় কমিশনারের সঙ্গে পরামর্শ করে মনোনয়ন চূড়ান্ত করবেন।

মনোনীত শিক্ষকদের তথ্য ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। এ ক্ষেত্রে হার্ডকপির পাশাপাশি Microsoft Word-এর ইউনিকোডে টাইপ করা সফটকপি ই-মেইলে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

১০০ জন গুণী শিক্ষক পাবেন সম্মাননা

শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬ অনুযায়ী দেশের বিভিন্ন শিক্ষা স্তর থেকে মোট ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিভিন্ন স্তরে সম্মাননার সংখ্যা হলো—

শিক্ষা স্তরপদক সংখ্যা
প্রাথমিক (সাধারণ ৫টি ও মাদ্রাসা ৫টি)১০টি
মাধ্যমিক (সাধারণ ১০টি, কারিগরি ৫টি, মাদ্রাসা ৫টি)২০টি
কলেজ (সাধারণ ১৫টি, কারিগরি ৫টি, মাদ্রাসা ৫টি)২৫টি
সাধারণ বিশ্ববিদ্যালয় (সরকারি ১৫টি, বেসরকারি ৫টি)২০টি
চিকিৎসা মহাবিদ্যালয় ও চিকিৎসা বিশ্ববিদ্যালয়১০টি
কৃষি বিশ্ববিদ্যালয়৩টি
প্রকৌশল বিশ্ববিদ্যালয়৩টি
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়৪টি
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত৫টি
মোট১০০টি

প্রত্যেক গুণী শিক্ষক পাবেন ১ লাখ টাকা

নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রত্যেক গুণী শিক্ষককে সম্মাননা হিসেবে ১ (এক) লাখ টাকা, একটি ক্রেস্ট এবং সম্মাননা সনদ প্রদান করা হবে।

জাতীয় স্টিয়ারিং কমিটি বিশেষ প্রয়োজনে সম্মাননার স্তর ও সংখ্যা কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারবে।

সার্চ কমিটি ৩ জনের প্যানেল করবে

নীতিমালায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট শিক্ষা স্তরের জন্য সার্চ কমিটি গঠন করবে।

প্রতিটি ক্যাটাগরিতে একজনের বিপরীতে ৩ জন গুণী শিক্ষকের প্যানেল প্রস্তুত করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গঠিত সার্চ কমিটি সাধারণ বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চিকিৎসা মহাবিদ্যালয়, চিকিৎসা বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে ৩ জন করে গুণী শিক্ষকের প্যানেল প্রস্তুত করবে।

৫ অক্টোবর সারাদেশে একযোগে দিবসটি উদযাপন

নীতিমালা অনুযায়ী প্রতিবছর ৫ অক্টোবর সারাদেশে একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে। উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে গঠিত কমিটি নিজ নিজ পর্যায়ে দিবসটি উদযাপনের দায়িত্ব পালন করবে।

নীতিমালার মূল উদ্দেশ্য হলো ইউনেস্কো ঘোষিত প্রতিপাদ্যের আলোকে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা ও অবদান সম্পর্কে সমাজের সর্বস্তরের মানুষকে অবহিত করা এবং গুণী শিক্ষক সম্মাননার মাধ্যমে শিক্ষক সমাজকে সম্মানিত ও অনুপ্রাণিত করা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক বাছাই ও মনোনয়ন কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং-৩৮.০১.০০০০.০০০.১৪১.১১.০০৩৪.০২৬-১৫৪৭

তারিখ:০২  আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ।

বিষয়ঃ ০৫ অক্টোবর ২০২৬ তারিখ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন কার্যক্রম।

সূত্র: শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭,০০,০০০০,০৬২,০৪,০০১.২৩ (অংশ-১)-৩৪৮ তারিখ:১৬/০৯/২৬।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁদের সম্মাননা প্রদানের মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে সারা বিশ্বের সাথে সঙ্গতি রেখে প্রতি বছর ০৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়। এ লক্ষ্যে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা, ২০২৬ প্রণয়ন করা হয়। প্রণীত নীতিমালার আলোকে গুণী শিক্ষক বাছাইয়ের নিম্নরূপ সময়সূচি নির্ধারণ করা হলো:

ক) উপজেলা/ থানা পর্যায় : ২০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ;

খ) জেলা পর্যায় : ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ;

গ) বিভাগ পর্যায় : ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ;

ঘ) জাতীয় পর্যায় : ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ।

২। বর্নিত সময়সূচী অনুযায়ী সংযুক্ত ছকের মাধ্যমে গুণী শিক্ষক বাছাই কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

৩। উপজেলা/থানা পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক স্তরে ০৩ জন গুণী শিক্ষকের নাম উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শপূর্বক মনোনয়নক্রমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করবেন। জেলা পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে ০৩ জন গুণী শিক্ষকের নাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেলা প্রশাসকের সাথে পরামর্শপূর্বক মনোনয়নক্রমে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে প্রেরণ করবেন।

81 বিভাগীয় পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে ০৩ জন গুণী শিক্ষকের নাম ও পূরণকৃত ছক বিভাগীয় উপপরিচালক বিভাগীয় কমিশনারের সাথে পরামর্শপূর্বক মনোনয়নক্রমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে হার্ডকপি ও Microsoft Word এর সফটকপি (ইউনিকোডে টাইপকৃত) dpeadbidda@gmail.com ই মেইলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

৫। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা, ২০২৬ এর আলেকে ০৫ অক্টোবর ২০২৫ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করার অনুরোধ করা হলো।

 ৬। বিষয়টি অতীব জরুরী।

সংযুক্তি: ১। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা, ২০২৬।

২। গুণী শিক্ষক বাছাই হক।

স্বাক্ষরিত

(খাদিজা পরিউীন) 

উপপরিচালক (পলিসি এন্ড অপারেশন)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 শিক্ষা মন্ত্রণালয় 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

 সেবা শাখা

www.shed.gov.bd

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬

জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের সম্মাননা জানানোর মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে সারা বিশ্বের সাথে সঙ্গতি রেখে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের জন্য নিম্নরূপ নীতিমালা প্রণয়ন করা হলো:

২.০ শিরোনাম: এই নীতিমালা "বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬" নামে অভিহিত হবে।

৩.০ অধিক্ষেত্র: দেশের সকল উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে এই নীতিমালার আলোকে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে। প্রাথমিক (সমপর্যায়), মাধ্যমিক (সমপর্যায়), কলেজ (সমপর্যায়), মাদ্রাসা, কারিগরি, সকল সাধারণ বিশ্ববিদ্যালয়, চিকিৎসা মহাবিদ্যালয়/বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ দিবসটি উদযাপন করা হবে। দিবসটি উদযাপনের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কেন্দ্রিয় সমন্বয়কের দায়িত্ব পালন করবে।

৪.০ উদ্দেশ্য:

৪.১ সারাবিশ্বের সাথে একাত্ম হয়ে প্রতি বছর ইউনেস্কো কর্তৃক ঘোষিত প্রতিপাদ্য অনুযায়ী বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা;

৪.২ জাতি গঠনে শিক্ষকের ভূমিকা ও অবদান সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেয়া; এবং

৪.৩ গুণী শিক্ষক সম্মাননা প্রদানের মাধ্যমে সকল শিক্ষককে সম্মানিত করা।

৫.০ গুণী শিক্ষক সম্মাননা:

৫.১ নিম্নরূপ স্তর ও সংখ্যা অনুযায়ী গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হবে:

ক্রমিক নম্বর

০১ প্রাথমিক (সাধারণ-৫টি ও মাদ্রাসা-৫টি) পদক সংখ্যাঃ  ১০টি

০২ মাধ্যমিক (সাধারণ-১০টি, কারিগরি-৫টি ও মাদ্রাসা-৫টি) পদক সংখ্যাঃ  ২০টি

০৩ কলেজ (সাধারণ-১৫টি, কারিগরি-৫টি ও মাদ্রাসা-৫টি) পদক সংখ্যাঃ ২৫টি

০৪  সাধারণ বিশ্ববিদ্যালয় সেরকারি-১৫টি ও বেসরকারি-৫টি) পদক সংখ্যাঃ  ২০টি 

০৫ চিকিৎসা মহাবিদ্যালয়-৫টি, চিকিৎসা বিশ্ববিদ্যালয়-৫টি পদক সংখ্যাঃ ১০টি

০৬ কৃষি বিশ্ববিদ্যালয় পদক সংখ্যাঃ ০৩টি

০৭  প্রকৌশল বিশ্ববিদ্যালয় পদক সংখ্যাঃ ০৩টি 

০৮ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ক্রমিক ৫ ও ৬ ব্যতীত অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়

পদক সংখ্যাঃ ০৪টি 

০৯ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিতঃ ৫টি 

মোট ১০০টি

৫.২ জাতীয় স্টিয়ারিং কমিটি চাইলে বিশেষ প্রয়োজনে সম্মাননার স্তর ও সংখ্যা হাস/বৃদ্ধি করতে পারবে।

৫.৩ গুণী শিক্ষক প্রত্যেককে সম্মাননা হিসেবে ১ (এক) লক্ষ টাকা, ক্রেস্ট এবং সম্মাননা সনদ প্রদান করা হবে।

৬.০ বাস্তবায়ন পরিকল্পনা:

৬.১ প্রতিবছর ৫ অক্টোবর সারাদেশে একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে।

৬.২ উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে গঠিত কমিটি উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করবে।

৬.৩ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত সার্চ কমিটি স্ব-স্ব দপ্তর সংশ্লিষ্ট স্তরে অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি স্তরের প্রতিটি ক্যাটাগরিতে ১ জনের বিপরীতে ৩ জন গুণী শিক্ষকের প্যানেল প্রস্তুত করে জাতীয় স্টিয়ারিং কমিটির নিকট চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেরণ করবে।

৬.৪ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক গঠিত সার্চ কমিটি সাধারণ বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চিকিৎসা মহাবিদ্যালয়, চিকিৎসা বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়সমূহ থেকে প্রতিটি ক্যাটাগরিতে ১ জনের বিপরীতে ০৩ জন গুণী শিক্ষকের প্যানেল প্রস্তুত করে জাতীয় স্টিয়ারিং কমিটির নিকট চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেরণ করবে।






গুণী শিক্ষক নির্বাচন নীতিমালা-২০২৬

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.