ad

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২: ১০–১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন রেজিস্ট্রেশনে ব্যাপক অংশগ্রহণের নির্দেশ

Views


‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২: ১০–১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন রেজিস্ট্রেশনে ব্যাপক অংশগ্রহণের নির্দেশ

ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬:
দেশের শিশু-কিশোরদের ক্রীড়ায় সম্পৃক্ততা বাড়ানো এবং তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ (সিজন-২) প্রতিযোগিতায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পৃথক পত্রে মাঠ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অক্টোবরে উপজেলা পর্যায়ে শুরু প্রতিযোগিতা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)-এর আওতায় মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অক্টোবর ২০২৬ থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ১ জুলাই ২০২৬ থেকে শুরু হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী রেজিস্ট্রেশনের শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৬

বয়সসীমায় বড় পরিবর্তন

এবারের সিজন-২ প্রতিযোগিতায় শিশু-কিশোরদের অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত করা হয়েছে। আগে বয়সসীমা ১২ থেকে ১৪ বছর নির্ধারিত থাকলেও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে তা পরিবর্তন করে ১০ থেকে ১৪ বছর করা হয়েছে।

অর্থাৎ, এখন ১০, ১১, ১২, ১৩ ও ১৪ বছর বয়সী শিশু-কিশোররা নির্ধারিত ইভেন্টগুলোতে অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধনের সুযোগ পাচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রচারের নির্দেশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারকে বলা হয়েছে, ১০–১৪ বছর বয়সী শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠ পর্যায়ের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দিতে হবে।

এর ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য পত্র পাঠিয়েছে।

সিজন-১ এর সফল সমাপ্তি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়, দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হয়েছে।

গত ২ মে ২০২৬ সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধনের মাধ্যমে সারাদেশে কর্মসূচিটির কার্যক্রম শুরু হয়।

পরবর্তীতে ২৭ জুলাই ২০২৬ ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬ (সিজন-১)’-এর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে প্রথম সিজনের কার্যক্রম সফলভাবে শেষ হয়।

রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হচ্ছে ১০ সেপ্টেম্বর

সিজন-২-এ অংশ নিতে আগ্রহী ১০–১৪ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনলাইন রেজিস্ট্রেশনের শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৬

তাই যোগ্য শিশু-কিশোরদের দ্রুত অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরও বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ নিতে বলা হয়েছে।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য

বিষয়তথ্য
প্রতিযোগিতার নামনতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)
আয়োজকযুব ও ক্রীড়া মন্ত্রণালয়
ইভেন্ট১০টি
অংশগ্রহণকারীর বয়স১০–১৪ বছর
আগের বয়সসীমা১২–১৪ বছর
অনলাইন রেজিস্ট্রেশন শুরু১ জুলাই ২০২৬
রেজিস্ট্রেশনের শেষ সময়১০ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা পর্যায়ের প্রতিযোগিতাঅক্টোবর ২০২৬ থেকে
অংশগ্রহণের পদ্ধতিঅনলাইন রেজিস্ট্রেশন

সারকথা: ১০–১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ (সিজন-২)-এ অংশগ্রহণের বয়সসীমা ১০–১৪ বছর করা হয়েছে। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অক্টোবরে শুরু হওয়ার আগে ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ 

www.dpe.gov.bd

স্মারক: ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০৬২.২১-১৫২১

তারিখ: ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গা. ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

বিষয়: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক 'নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৬-২০২৭' (সিজন-২) প্রতিযোগিতায় ১০-১৪ বছর বয়সী শিশু কিশোরদের অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে স্বতঃস্ফূর্ত ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতকরণ।

সূত্র: ১) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৮.০০.০০০০.০০০.০০৮.৯৯.০০০১.১৬.৫৪০; তারিখ: ০৯/০৯/২০২৬ খ্রি:

২) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্মারক নং ৩৪.০০,০০০০,০০০,০৮০,৯৯,০০১৬.২৬.৩৬৭, তারিখ: ১৮/০৮/২০২৬ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সুত্রোক্ত ২টি স্মারকে প্রাপ্ত পত্রের বর্ণনা অনুযায়ী 'নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৬-২০২৭' (সিজন-২) এর আওতায় ১০টি ইভেন্টের প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে আগামী অক্টোবর ২০২৬ এ শুরু হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে প্রাপ্ত পত্রগুলোর আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য পত্র ২টি এতদসঙ্গে প্রেরণ করা হলো।

স্বাক্ষরিত

খাদিজা পারভীন 

উপপরিচালক (পলিসি ও অপারেশন)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 বিদ্যালয়-২ শাখা

www.mopme.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০০০.০০৮.৯৯.০০০১.১৬.৫৪০

তারিখ: ২৫ ভাদ্র ১৪৩৩ ০৯ সেপ্টেম্বর ২০২৬

বিষয়: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক 'নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৬-২০২৭' (সিজন-২) প্রতিযোগিতায় ১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে স্বতঃস্ফূর্ত ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতকরণ।

সূত্র: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্মারক নং ৩৪.০০.০০০০.০০০.০৮০.৯৯.০০১৬.২৬.৩৬৭; তারিখ: ১৮/০৮/২০২৬।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে প্রাপ্ত পত্রটি এতসাথে প্রেরণ করা হলো। প্রাপ্ত পত্রের বর্ণনানুযায়ী 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর আওতায় ১০টি ইভেন্টের প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে আগামী অক্টোবর ২০২৬ এ শুরু হবে। 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭' (সিজন-২) এর আওতায় ১০টি ইভেন্টের প্রতিযোগিতায় ১০-১৪ বছর বয়সী শিশু কিশোরদের স্বতঃস্ফূর্তভাবে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে তাঁর আওতাধীন মাঠ পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, বর্ণিত বিষয়ে গত ১৮.০৮.২০২৬ তারিখে ৩৬৮ নং স্মারকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।

সংযুক্তি:

১। সত্রোক্ত স্মারকের পত্র; এবং

২। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরিত পত্র।

রাজীব কুমার সরকার 

উপসচিব

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 

ক্রীড়া-২ শাখা 

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

www.moysports.gov.bd

স্মারক নম্বর: ৩৪.০০.০০০০.০০০.০৮০.৯৯.০০১৬.২৬.৩৬৭

তারিখ: ৩ ভাদ্র ১৪৩৩ ১৮ আগস্ট ২০২৬

বিষয়: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক 'নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৬-২০২৭' (সিজন-২) প্রতিযোগিতায় ১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে স্বত:স্ফূর্ত ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতকরণ

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক 'নতুন কুঁড়ি স্পোর্টস' প্রতিযোগিতা গত ০২ মে ২০২৬ তারিখ সিলেট জেলা স্টেডিয়ামে শুভ উদ্বোধনের বিষয়ে মধ্য দিয়ে সারাদেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়। মাননীয় প্রধামন্ত্রীর উপস্থিতিতে ঢাকার আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই ২০২৬ তারিখ 'নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৫-২০২৬ (সিজন-১)' প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬ (সিজন-১) এর সফল সমাপ্তি ঘটে।

০২। 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর আওতায় ১০টি ইভেন্টের প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে আগামী অক্টোবর ২০২৬ এ শুরু হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন এর কার্যক্রম ০১ জুলাই ২০২৬ হতে শুরু হয়েছে যা আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলমান থাকবে। 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)' প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের স্বত:স্ফূর্তভাবে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বয়সসীমা ১২-১৪ বছর বয়সের পরিবর্তে ১০-১৪ বছর বয়স নির্ধারণ করা হয়েছে।

০৩। এমতাবস্থায়, 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭' (সিজন-২) এর আওতায় ১০টি ইভেন্টের প্রতিযোগিতায় ১০-১৪ বছর বয়সী শিশু কিশোরদের স্বতঃস্ফূর্তভাবে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্তিঃ

(১) সভার কার্যবিবরণী

স্বাক্ষরিত

মুঃ গোলাম মোস্তফা 

উপসচিব

প্রেরণঃ 

সচিব

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.