ad

মাধ্যমিক শিক্ষকদের মাস্টার ট্রেইনার হতে অনলাইনে আবেদন আহ্বান

Views


মাধ্যমিক শিক্ষকদের মাস্টার ট্রেইনার হতে অনলাইনে আবেদন আহ্বান

বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের জন্য সুযোগ | আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক:
মাধ্যমিক পর্যায়ের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে (Professional Development Training—PDT) প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার পুল গঠন করতে অনলাইনে আবেদন আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

মাউশির লেইস প্রজেক্টের ৩১ আগস্ট ২০২৬ তারিখের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৫৩ হাজার ৭৬০ শিক্ষক পাবেন ৪২ দিনের প্রশিক্ষণ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ত্বরান্বিত করার লক্ষ্যে শিক্ষকগণের বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এ কার্যক্রমের আওতায় মাধ্যমিক পর্যায়ের ৫৩,৭৬০ জন শিক্ষককে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ৪২ দিনব্যাপী Professional Development Training (PDT) প্রদান করা হবে।

এই বৃহৎ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট চারটি বিষয়ের যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের মধ্য থেকে একটি বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার পুল প্রস্তুত করা হবে।

অনুমোদিত নীতিমালার ভিত্তিতে নির্বাচন

মাস্টার ট্রেইনার নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের পেশাগত যোগ্যতা ও নির্ধারিত মানদণ্ড বিবেচনা করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক একটি প্রশিক্ষক নির্বাচন নীতিমালা অনুমোদন করা হয়েছে।

এই অনুমোদিত নীতিমালা অনুযায়ী অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকে পেশাগত মানদণ্ডের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাছাই করে মাস্টার ট্রেইনার পুল গঠন করা হবে।

প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ণপত্র বাধ্যতামূলক

মাস্টার ট্রেইনার হিসেবে আবেদন করতে আগ্রহী শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্তও দেওয়া হয়েছে। আবেদনকারীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান/কর্তৃপক্ষের অগ্রায়ণপত্র অবশ্যই দাখিল করতে হবে।

অগ্রায়ণপত্রে দুটি বিষয় উল্লেখ থাকতে হবে—

  1. আবেদনকারীকে মাস্টার ট্রেইনার ট্রেনিং গ্রহণের অনুমতি প্রদান করা হয়েছে।

  2. প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে ক্লাস নেওয়ার জন্য অনাপত্তি প্রদান করা হয়েছে।

অর্থাৎ, শুধু অনলাইনে আবেদন করলেই হবে না; আবেদনকারীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের অনুমোদনও প্রয়োজন হবে।

অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সনদ দাখিল করতে হবে

আবেদনের সময় প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণকও জমা দিতে হবে। এর মধ্যে প্রশিক্ষক হিসেবে পূর্ব অভিজ্ঞতার প্রমাণ, প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র এবং সংশ্লিষ্ট অন্যান্য সনদপত্র/অফিস আদেশ অন্তর্ভুক্ত রয়েছে।

তাই আবেদনকারীদের অনলাইনে আবেদন করার আগে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণক প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কোন কোন বিষয়ের শিক্ষক আবেদন করতে পারবেন?

মাস্টার ট্রেইনার পুল গঠনের জন্য নিম্নোক্ত চারটি বিষয়ের যোগ্য ও আগ্রহী মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে—

১. বাংলা
২. ইংরেজি
৩. গণিত
৪. বিজ্ঞান

যোগ্যতা ও পেশাগত মানদণ্ড পূরণকারী আগ্রহী শিক্ষকরা এ কার্যক্রমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর

আগ্রহী ও যোগ্য শিক্ষকদের ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

অনলাইনে আবেদন:

https://mtr.laiseproject.com/

আবেদনসংক্রান্ত প্রয়োজনীয় কারিগরি সহায়তার জন্য যোগাযোগ করা যাবে—

মোবাইল: ০১৩৪৬১৫০৭৯০
ই-মেইল: support@laiseproject.com

প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব

মাধ্যমিক পর্যায়ের বিপুলসংখ্যক শিক্ষককে বিষয়ভিত্তিক পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের আওতায় আনার এ উদ্যোগ শিক্ষক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান—মাধ্যমিক শিক্ষার গুরুত্বপূর্ণ চারটি বিষয়ে দক্ষতা উন্নয়নের জন্য ৪২ দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনার ক্ষেত্রে দক্ষ মাস্টার ট্রেইনারদের একটি শক্তিশালী পুল গঠনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. আসাদুজ্জামান

স্মারক নং: মাউশি/লেইস/০২-১৪৮/PDT/২০২৫/১৬৪১
তারিখ: ৩১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

 লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট 

স্মারক নং মাউশি/লেইস/০২-১৪৮/PDT/২০২৫/১৬৪১

তারিখ : ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিষয় : মাধ্যমিক পর্যায়ের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকবৃন্দের পেশাগত দক্ষতা উন্নয়ন (Professional Development Training) বিষয়ক প্রশিক্ষণ পরিচালনার লক্ষ্যে মাস্টার ট্রেইনার গুল গঠনের জন্য অনলাইনে আবেদন।

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের শিখন ত্বরান্বিতকরণের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণের বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের সংস্থান রয়েছে। যেখানে মাধ্যমিক পর্যায়ের ৫৩,৭৬০ জন শিক্ষকের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ৪২ দিনব্যাপী প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রদান করা হবে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারদের একটি পুল প্রস্তুত করা হবে। এ লক্ষ্যে, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক একটি প্রশিক্ষক নির্বাচন নীতিমালা অনুমোদন হয়েছে। অনুমোদিত নীতিমালা অনুযায়ী পেশাগত মানদন্ডের ভিত্তিতে অনলাইন আবেদনকারীদের মধ্য থেকে একটি মাস্টার ট্রেইনার পুল প্রস্তুত করা হবে।

২। মাস্টার ট্রেইনার হিসেবে আবেদনকারীগণের অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান/কর্তৃপক্ষ কর্তৃক অগ্রায়ণপত্র দাখিল করতে হবে। অগ্রায়ণপত্রে আবেদনকারীকে মাস্টার ট্রেইনার ট্রেনিং গ্রহণের অনুমতি এবং প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে ক্লাস নেয়ার জন্য অনাপত্তি প্রদান করা হবে এই মর্মে উল্লেখ থাকতে হবে। প্রমাণক হিসেবে প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র/অফিস আদেশ (যেমন, প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞতা, প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র ইত্যাদি) দাখিল করতে হবে।

০৩। এ পরিপ্রেক্ষিতে, উল্লিখিত Professional Development Training (PDT) কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের জন্য যোগ্য ও আগ্রহী শিক্ষকবৃন্দের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীগণকে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্নে বর্ণিত লিঙ্কে আবেদন করার জন্য অনুরোধ করা হল।

আবেদনের লিঙ্ক: https://mtr.laiseproject.com/

প্রয়োজনীয় কারিগরি সহায়তায়:

মোবাইল: ০১৩৪৬১৫০৭৯০

ইমেইল: support@laiseproject.com

স্বাক্ষরিত

(প্রফেসর মো. আসাদুজ্জামান)

প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)

লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.