ad

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে যুক্ত হচ্ছে স্বাস্থ্যতথ্য: অভিন্ন ভর্তি ফরম তৈরিতে অধিদপ্তরের ওয়ার্কিং কমিটি গঠন

Views

 


📰 প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে যুক্ত হচ্ছে স্বাস্থ্যতথ্য: অভিন্ন ভর্তি ফরম তৈরিতে অধিদপ্তরের ওয়ার্কিং কমিটি গঠন

দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সময় স্বাস্থ্যসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত করে একটি স্বয়ংসম্পূর্ণ ও অভিন্ন ভর্তি ফরম প্রণয়নের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারি করা এক অফিস আদেশে (স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০১৪.২৬.-৪৫৩), তারিখ ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ (০৭ এপ্রিল ২০২৬ খ্রি.) এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সময় রক্তের গ্রুপ, ওজন, দৃষ্টিশক্তি, টিকা গ্রহণের অবস্থা এবং থ্যালাসেমিয়া সংক্রান্ত তথ্য ভর্তি ফরমে অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ ও অভিন্ন ফরম প্রস্তুত করা হবে।

এ উদ্দেশ্যে পরিচালক (পলিসি ও অপারেশন) মীর আব্দুল আউয়াল আল মেহেদীকে আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন, প্রশিক্ষণ, পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখার কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মহানগরীর একজন থানা প্রাথমিক শিক্ষা অফিসার, একজন সহকারী থানা প্রাথমিক শিক্ষা অফিসার এবং একজন প্রধান শিক্ষককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপপরিচালক (পলিসি ও অপারেশন) খাদিজা বেগম।

অফিস আদেশে কমিটির কর্মপরিধি নির্ধারণ করে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের স্বাস্থ্যসংক্রান্ত প্রয়োজনীয় বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে একটি স্বয়ংসম্পূর্ণ ভর্তি ফরম প্রস্তুত করতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ে এই ফরম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করবে কমিটি।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, ভর্তি ফরমে স্বাস্থ্যতথ্য অন্তর্ভুক্ত করার ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। 🏫📚

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর- ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০১৪.২৬.-৪৫৩

তারিখ: ২৪ চৈত্র ১৪৩২ ০৭ এপ্রিল ২০২৬

অফিস আদেশ

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সময়ে অভিন্ন ফরমে স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি যেমন: রক্তের গ্রুপ, ওজন, দৃষ্টিশক্তি, টিকা গ্রহণ, থ্যালাসেমিয়া আক্রান্ত বিষয়ক তথ্য ভর্তি ফরমে উল্লেখপূর্বক একটি স্বয়ং সম্পূর্ণ ভর্তি ফরম প্রস্তুতকরার লক্ষ্যে পরিচালক (পলিসি ও অপারেশন) মহোদয়কে আহবায়ক করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তাগণের সমন্বয়ে নিম্নরূপ ওয়ার্কিং কমিটি গঠন করা হলো:

১. জনাব মীর আব্দুল আউয়াল আল মেহেদী, পরিচালক (পলিসি ও অপারেশন)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

আহবায়ক

২. জনাব ভূপেষ রঞ্জন রায়, সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সদস্য

৩. জনাব মাহফুজা খাতুন, সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সদস্য

৪. জনাব মো: বায়েজীদ খান, সহকারী পরিচালক (প্রশিক্ষণ)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সদস্য

৫. জনাব মো: হাবিবুর রহমান, শিক্ষা অফিসার (পরিবীক্ষণ ও মূল্যায়ন)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সদস্য

৬. জনাব এস. এম. মাহবুব আলম, গবেষণা কর্মকর্তা (পলিসি ও অপারেশন)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সদস্য

৭. জনাব মোছা: ফরিদা আখতার লুনা, শিক্ষা অফিসার (পলিসি ও অপারেশন)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সদস্য

৮. থানা প্রাথমিক শিক্ষা অফিসার (১জন)

ঢাকা মহানগরী

সদস্য

৯. সহকারী থানা প্রাথমিক শিক্ষা অফিসার (১জন)

ঢাকা মহানগরী

সদস্য

১০. প্রধান শিক্ষক (১জন)

ঢাকা মহানগরী

সদস্য

১১. জনাব খাদিজা বেগম, উপপরিচালক (পলিসি ও অপারেশন)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সদস্য সচিব

কর্মপরিধি:

১) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে একটি স্বয়ং সম্পূর্ণ শিক্ষার্থী ভর্তি ফরম তৈরী;

২) মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান;

স্বাক্ষরিত

মীর আব্দুল আউয়াল আল মেহেদী 

পরিচালক (পলিসি ও অপারেশন)


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.