সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চিকিৎসা অনুদান ও উচ্চশিক্ষা মেধাবৃত্তি আবেদনে নতুন নির্দেশনা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চিকিৎসা অনুদান ও উচ্চশিক্ষা মেধাবৃত্তি আবেদনে নতুন নির্দেশনা
সংবাদ প্রতিবেদন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে চিকিৎসা অনুদান ও উচ্চশিক্ষা মেধাবৃত্তি প্রাপ্তির আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে আবেদন ফরমে সংশ্লিষ্ট শিক্ষকের ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংকের নাম বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও উপপরিচালক (প্রশাসন) আলেয়া ফেরদৌসী শিখা স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। স্মারক নং স/প্রা/বি/শি/কল্যাণ ট্রাস্ট-০০৮ অনুযায়ী, গত ৫ মার্চ ২০২৬ (২০ ফাল্গুন ১৪৩২) তারিখে এ নির্দেশনা জারি করা হয়। এতে সংশোধিত উচ্চশিক্ষা মেধাবৃত্তি ও চিকিৎসা অনুদানের আবেদন ফরমও সংযুক্ত করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সহায়তা পেতে আবেদনকারীদের নির্ধারিত ফরমে শিক্ষকের ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংকের নাম অবশ্যই প্রদান করতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
চিকিৎসা অনুদান পাওয়ার নিয়মাবলী
চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে হলে শিক্ষককে কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা অনলাইনে হালনাগাদ করতে হবে। এরপর অনলাইনে আবেদন দাখিল করে তার প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ হার্ডকপি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অফিসে জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে তার মধ্যে রয়েছে—
হালনাগাদ চাঁদা পরিশোধের রশিদের কপি
হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি হওয়ার প্রমাণপত্র
চিকিৎসা ব্যয়ের বিস্তারিত বিবরণী ও ভাউচার
উপজেলা বা থানা শিক্ষা অফিসার কর্তৃক সত্যায়িত ভাউচারের কপি
বিদেশে চিকিৎসার ক্ষেত্রে বিদেশ গমনের অনুমতি পত্র
শিক্ষকের এসএসসি সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
পোষ্যের চিকিৎসার জন্য আবেদন করলে তার প্রমাণপত্র
উচ্চশিক্ষা মেধাবৃত্তির জন্য শর্ত
উচ্চশিক্ষা মেধাবৃত্তির ক্ষেত্রে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আবেদন করা যাবে। আবেদনকারীদের ট্রাস্টের বার্ষিক চাঁদা হালনাগাদ থাকতে হবে এবং অনলাইনে আবেদন করার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ হার্ডকপি ট্রাস্ট অফিসে জমা দিতে হবে।
এ ক্ষেত্রে সংযুক্ত করতে হবে—
ট্রাস্টের বার্ষিক চাঁদা পরিশোধের হালনাগাদ রশিদ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি
শিক্ষার্থীর এসএসসি সনদ বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
নির্দেশনায় আরও বলা হয়েছে, আবেদন ফরমের প্রতিটি কলাম যথাযথভাবে পূরণ করতে হবে এবং নিয়মাবলী মেনে আবেদন জমা দিতে হবে। মিথ্যা তথ্য, অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
কল্যাণ ট্রাস্ট সংশ্লিষ্ট সব বিষয়ে প্রয়োজন হলে সেকশন–২, মিরপুর, ঢাকা–১২১৬ এ অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬।
স্মারক নং-স/প্রা/বি/শি/কল্যাণ ট্রাস্ট-০০৮
তারিখঃ ২০ ফাল্গুন ১৪৩২ ০৫ মার্চ ২০২৬
বিষয়: উচ্চশিক্ষা মেধাবৃত্তি ও চিকিৎসা অনুদানের আবেদন ফরমে ব্যাংক হিসাব নম্বর প্রদান প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট হতে চিকিৎসা অনুদান ও উচ্চশিক্ষা মেধাবৃত্তি প্রাপ্তির আবেদন ফরমে সংশ্লিস্ট শিক্ষকের ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংকের নাম আবশ্যিকভাবে প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তিঃ
সংশোধিত উচ্চশিক্ষা মেধাবৃত্তি ও চিকিৎসা অনুদান ফরম।
স্বাক্ষরিত
আলেয়া ফেরদৌসী শিখা
সদস্য সচিব,
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট
ও
উপপরিচালক (প্রশাসন),
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রাপ্তির আবেদন এর নিয়মাবলী
১. কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা অনলাইনে হালফিল করে আবেদন করতে হবে।
২. অনলাইনে আবেদন দাখিল করে অনলাইন আবেদনের কপি ও আনুসঙ্গিক কাগজপত্রসহ হার্ডকপি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অফিসে জমা দিতে হবে।
৩. আবেদনের সাথে প্রয়োজনীয় যে সকল কাগজ পত্র সংযুক্ত করতে হবে।
ক) হালনাগাদ চাঁদা পরিশোধের রশিদের কপি।
খ) ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হলে ভর্তি সংক্রান্ত প্রমাণপত্র।
গ) যাবতীয় খরচের সকল ভাউচার সম্বলিত একটি ব্যয় বিবরণী।
ঘ) যাবতীয় খরচের সকল ভাউচারের কপি উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক সত্যায়িত কপি।
ঙ) বিদেশে চিকিৎসা করালে বিদেশ গমনের অনুমতি পত্র।
চ) শিক্ষকের এসএসসি সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
ছ) পোষ্যের জন্য আবেদন করলে তার প্রমাণপত্র।
৪. আবেদন ফরমের প্রতিটি কলাম পূরণ ও নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ পূর্বক আবেদন জমা দিতে হবে।
৫. মিথ্যা তথ্য সম্বলিত/অসম্পূর্ণ/ত্রুটিযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
**** ট্রাস্ট সম্পর্কিত সকল বিষয়ে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করতে হবে।
উচ্চশিক্ষা মেধাবৃত্তি প্রাপ্তির আবেদন এর নিয়মাবলী
নিয়মাবলী:
১. কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা অনলাইনে হালফিল করে আবেদন করতে হবে।
২. অনলাইনে আবেদন দাখিল করে অনলাইন আবেদনের কপি ও আনুসঙ্গিক কাগজপত্রসহ হার্ডকপি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অফিসে জমা দিতে হবে।
৩. শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীর জন্য আবেদন করা যাবে।
৪. আবেদনের সাথে যে সকল প্রয়োজনীয় কাগজ পত্র সংযুক্ত করতে হবে।
ক) ট্রাস্টের বার্ষিক চাঁদা পরিশোধের হালনাগাদ রশিদ।
খ) ছাত্র/ছাত্রীর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি (উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক সত্যায়িত)।
গ) ছাত্র/ছাত্রীর এসএসসি সনদ/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক সত্যায়িত)।
৫. আবেদন ফরমের প্রতিটি কলাম পূরণ ও নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ পূর্বক আবেদন জমা দিতে হবে।
৬. মিথ্যা তথ্য সম্বলিত/অসম্পূর্ণ/ত্রুটিযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
PDF Download







No comments
Your opinion here...