কল্যাণ ট্রাস্টের চাঁদা আদায়ে সময়সীমা নির্ধারণ, জেলা অফিসারদের নির্দেশ
কল্যাণ ট্রাস্টের চাঁদা আদায়ে সময়সীমা নির্ধারণ, জেলা অফিসারদের নির্দেশ
১৫ এপ্রিলের মধ্যে শিক্ষক কল্যাণ ট্রাস্টের চাঁদা জমা বাধ্যতামূলক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশ
স্টাফ রিপোর্টার:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বার্ষিক চাঁদা নির্ধারিত সময়ের মধ্যে জমা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব আলেয়া ফেরদৌসী শিখা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা প্রদান করা হয়।
চিঠিতে বলা হয়েছে, দেশের সংশ্লিষ্ট জেলার সকল কর্মরত শিক্ষকের ২০২৬ সাল পর্যন্ত বার্ষিক চাঁদা Primary School Teacher’s Welfare Trust Management System (TWTMS) সফটওয়্যারের মাধ্যমে আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে জমা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সাল বা তার পরবর্তী সময়ে যদি কোনো উপজেলা পর্যায়ে শিক্ষক কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা (২০০ টাকা হারে) ম্যানুয়ালি জমা দেওয়া হয়ে থাকে, তবে ১৫ মার্চ ২০২৬ তারিখে জারি করা পূর্বের স্মারক অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
চিঠিটি প্রেরণ করা হয়েছে দেশের বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে। এর মধ্যে রয়েছে—বগুড়া, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা, ফরিদপুর, চাঁদপুর, নোয়াখালী, কক্সবাজার, পটুয়াখালী, সিলেট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নেত্রকোনা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে চাঁদা সংগ্রহের স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যে চাঁদা জমা না হলে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট
সেকশন-২, মিরপুর, ঢাকা ১২১৬।
স্বারক নং-স/প্রা/বি/শি/কল্যাণ ট্রাস্ট-০১৪
তারিখঃ ১১ চৈত্র ১৪৩২ ২৫ মার্চ ২০২৬
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তাঁর জেলায় কর্মরত সকল শিক্ষকের বার্ষিক চাঁদা Primary School Teacher's Welfare Trust Management System (TWTMS) সফটওয়্যারের মাধ্যমে বিনা ব্যর্থতায় ১৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ২০২৬ সাল পর্যন্ত প্রদান নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, ২০২৩ বা তৎপরবর্তী কোনো সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা ২০০ টাকা হারে কোনো উপজেলা ম্যানুয়ালি প্রদান করে থাকলে স্মারক নং-স/প্রা/বি/শি/কল্যাণ ট্রাস্ট-০১৩ তারিখ ১৫ মার্চ ২০২৬ এ প্রেরিত পত্রের মর্মানুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
আলেয়া ফেরদৌসী শিখা
সদস্য সচিব, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যণ ট্রাস্ট
উপপরিচালক (প্রশাসন),
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
যেসব জেলার জন্য প্রযোজ্যঃ (অবগতির জন্য প্রেরণ)
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
বগুড়া/ সিরাজগঞ্জ/ কুষ্টিয়া/সাতক্ষীরা। কিশোরগঞ্জ/ নরসিংদী। ঢাকা। ফরিদপুর চাঁদপুর নোয়াখানী। কক্সবাজার/ পটুয়াখালী/ সিলেট। কুড়িগ্রাম। গাইবান্ধা/ নেত্রকোনা।



No comments
Your opinion here...