রমজানের প্রথম দিন থেকেই স্কুল বন্ধ, ২৬ মার্চ পর্যন্ত ছুটি
রমজানের প্রথম দিন থেকেই স্কুল বন্ধ, ২৬ মার্চ পর্যন্ত ছুটি
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রমজানের প্রথম দিন থেকেই স্কুল বন্ধ থাকবে এবং এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
এর আগে শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল। তবে ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর বুধবার নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই আগের সিদ্ধান্ত থেকে সরে আসে। পরে রমজান মাসের পুরো সময় সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর প্রকাশিত ২০২৬ সালের শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে পরিবর্তন এনে এ সিদ্ধান্ত অনুমোদন দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
বুধবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করে। এতে বলা হয়, মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো রমজানের প্রথম দিন বৃহস্পতিবার থেকেই বন্ধ থাকবে।
উল্লেখ্য, কলেজ ও মাদ্রাসাগুলো রমজান উপলক্ষে আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে এখন প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানই রমজান মাসে বন্ধ থাকছে।
সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রোজার পুরো সময়জুড়ে শিক্ষার্থীরা ক্লাসের চাপমুক্ত থাকবে এবং ঈদুল ফিতর উদ্যাপনের প্রস্তুতি নিতে পারবে।
২০২৬ সালের (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ এর শিক্ষাবর্ষের ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি।
PDF Downloadপিডিএফ ডাউনলোড






No comments
Your opinion here...