ad

পিইডিপি৪ প্রকল্পে নির্মিত অবকাঠামো গ্রহণে গুণগত মান নিশ্চিতের নির্দেশ

Views


পিইডিপি৪ প্রকল্পে নির্মিত অবকাঠামো গ্রহণে গুণগত মান নিশ্চিতের নির্দেশ

ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬:
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)-এর আওতায় নির্মিত শিক্ষা অবকাঠামো গ্রহণের ক্ষেত্রে গুণগত মান ও প্রাক্কলন অনুযায়ী নির্মাণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশনা প্রদানের অনুরোধ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। যুগ্মসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত স্মারকে এ নির্দেশনার কথা জানানো হয়।

স্মারকে উল্লেখ করা হয়, পিইডিপি৪-এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) কর্তৃক বাস্তবায়িত অতিরিক্ত শ্রেণিকক্ষ, বাউন্ডারি ওয়াল, প্রধান শিক্ষক কক্ষ, ওয়াশব্লক নির্মাণ এবং নলকূপ স্থাপন কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট হস্তান্তর করা হয়েছে।

তবে মাঠ পর্যায়ের বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জানা যায়, কিছু ক্ষেত্রে এলজিইডি ও ডিপিএইচই কর্তৃক বাস্তবায়িত অবকাঠামো নির্মাণ কাজ প্রাক্কলন অনুযায়ী সম্পন্ন না করে অথবা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ শেষ করে তা হস্তান্তর করা হচ্ছে। একই সঙ্গে অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকগণ অনেক ক্ষেত্রে কাজের গুণগত মান ও প্রাক্কলন যথাযথভাবে যাচাই না করেই অবকাঠামো গ্রহণ করছেন।

এমতাবস্থায়, পিইডিপি৪-এর আওতায় নির্মিত সকল অবকাঠামো—অতিরিক্ত শ্রেণিকক্ষ, বাউন্ডারি ওয়াল, প্রধান শিক্ষক কক্ষ, ওয়াশব্লক এবং স্থাপিত নলকূপ—প্রাক্কলন ও নির্ধারিত মান অনুযায়ী নির্মিত হয়েছে কি না তা সরেজমিনে যাচাই করে নিশ্চিত হওয়ার পর গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আশা প্রকাশ করেছে, এ নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম আরও টেকসই ও মানসম্মত হবে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং-৩৮.০১,০০০০,০০০,৭০০.১৪.০০১.২২-২৬-১২০৫

তারিখ: ২০ মাঘ ১৪৩২ ০৩ ফেব্রুয়ারি ২০২৬

বিষয়: পিইডিপি৪ এর আওতায় নির্মিত অতিরিক্ত শ্রেণিকক্ষ, বাউন্ডারি ওয়াল, প্রধান শিক্ষক কক্ষ, ওয়াশব্লক ও স্থাপিত নলকূপ হস্তান্তর সংক্রান্ত।

সূত্র: অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপিও) দপ্তরের পত্র নং: ৩৮.০১,০০০০,১০১.৯৯.০০৬.১৮-৫৪১; তারিখ: ০১ জানুয়ারি ২০২৬।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন করমসূচি (পিইডিপি৪)-এর আওতায় এলজিইডি এবং ডিপিএইচই কর্তৃক বাস্তবায়নকৃত অতিরিক্ত শ্রেণিকক্ষ, বাউন্ডারি ওয়াল, প্রধান শিক্ষক কক্ষ, ওয়াশব্লক নির্মাণ ও নলকূপ স্থাপন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট হস্তান্তর করা হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের বিভিন্ন সূত্রের মাধ্যমে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, এলজিইডি ও ডিপিএইচই কর্তৃক বাস্তবায়িত অবকাঠামো নির্মাণ কাজ প্রাক্কলন অনুযায়ী সমাপ্ত না করে অথবা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে নির্মান কাজ সমাপ্ত করে তা সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকের নিকট হস্তান্তর করছে। একইসাথে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকগণ কাজের গুণগত মান এবং প্রাক্কলন নিশ্চিত না হয়ে অনাকাঙ্খিতভাবে নির্মিত অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করছেন।

০২। এমতাবস্থায়, পিইডিপি৪-এর আওতায় এলজিইডি ও ডিপিএইচই কর্তৃক নির্মিত অবকাঠামোসমূহ (অতিরিক্ত শ্রেণিকক্ষ, বাউন্ডারি ওয়াল, প্রধান শিক্ষক কক্ষ, ওয়াশব্লক নির্মাণ ও নলকূপ স্থাপন) নির্মাণ কাজের গুণগতমান এর সঠিকতা প্রাক্কলন অনুসারে নিশ্চিত হয়ে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকগণ-কে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

সংযুক্তি: বর্ণনানুগ পাতা।

স্বাক্ষরিত

মিরাজুল ইসলাম উকিল, এনডিসি 

যুগ্মসচিব পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.