ad

পিইডিপি৪-এর ‘স্লিপ’ কার্যক্রমে ১০১ কোটি ৩০ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ

Views


পিইডিপি৪-এর ‘স্লিপ’ কার্যক্রমে ১০১ কোটি ৩০ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬: চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)-এর সাব-কম্পোনেন্ট “স্ট্রেংদেনড্ ইউপেপ এন্ড স্লিপ” কার্যক্রমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য “স্লিপ” কার্যক্রম বাস্তবায়নে সর্বমোট ১০১ কোটি ৩০ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ ও ব্যয়ের মঞ্জুরি দিয়েছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি৪ কার্যালয় (সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬) থেকে জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়। স্মারক নম্বর ৩৮.০১.০০০০.৫০০.২০.০৭৯.২০১৯-৫১৫, তারিখ ০৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ (১৬ ফেব্রুয়ারি ২০২৬)।

স্মারকে বলা হয়েছে, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “স্লিপ” কার্যক্রমের ব্যয় নির্বাহের জন্য সংযুক্ত তালিকায় উল্লিখিত থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের অনুকূলে সাধারণ অনুদান খাতের আওতায় অন্যান্য অনুদান উপখাত (অর্থনৈতিক কোড ৩৬৩১১৯৯) থেকে জিওবি ও আরপিএ (জিওবি) বরাদ্দ হতে এ অর্থ প্রদান করা হয়েছে।

বাজেট ও খাতভিত্তিক ব্যয়ের নির্দেশনা

এ ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটের মঞ্জুরি নং ২১-এর আওতায়, সংস্থা কোড ১২৪ এবং হিসাব খাত ২২৪২৩৭৯০০ থেকে নির্বাহ হবে। উক্ত বরাদ্দ “স্ট্রেংদেনড্ ইউপেপ এন্ড স্লিপ” সাব-কম্পোনেন্টের জন্য নির্ধারিত অর্থ থেকেই প্রদান করা হবে।

অর্থ ব্যয়ের ক্ষেত্রে মোট বিলের ১.৩৫ শতাংশ জিওবি এবং ৯৮.৬৫ শতাংশ আরপিএ (জিওবি) হিসেবে ব্যয় করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

কঠোর আর্থিক বিধি অনুসরণের নির্দেশ

স্মারকে অর্থ ব্যয়ের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

  1. সকল আর্থিক বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে;

  2. পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ কর্তৃক প্রদত্ত বিদ্যালয়ের তালিকা ও নির্দেশনা অনুযায়ী ব্যয় করতে হবে;

  3. বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত উত্তোলন বা নির্ধারিত অর্থনৈতিক কোড ব্যতীত অন্য কোডে ব্যয় করা যাবে না;

  4. এ বরাদ্দ থেকে অগ্রিম অর্থ উত্তোলন নিষিদ্ধ;

  5. সকল ভাউচার সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষণ করতে হবে এবং অডিটের প্রয়োজনে প্রদর্শন করতে হবে;

  6. ব্যয়ের ৭ দিনের মধ্যে ডিপিই’র Web-based Computerized Accounting System-এ এন্ট্রি দিতে হবে, অন্যথায় পরবর্তী বরাদ্দ বন্ধ থাকবে;

  7. প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট ও আয়কর কর্তন করতে হবে;

  8. কোনো অনিয়মিত ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

iBAS++-এর মাধ্যমে বরাদ্দ প্রদান

উন্নয়ন বাজেটের “১২৪-১২৪০২-২২৪২৩৭৯০০-০০০০০০ প্রধান কার্যালয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি” খাতের আওতায় সংশ্লিষ্ট অর্থনৈতিক কোডে iBAS++ সিস্টেমের মাধ্যমে DDO Authorization প্রক্রিয়ায় এ বরাদ্দ প্রদান করা হয়েছে।

চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে প্রয়োজনীয় পৃষ্ঠাঙ্কনপূর্বক সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে স্মারকটি প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

স্মারকে উল্লেখ করা হয়, এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে। স্মারকটি স্বাক্ষর করেন উপপরিচালক (অর্থ) এইচ এম আবুল বাশার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

স্মারক নং ৩৮.০১.০০০০.৫০০.২০.০৭৯.২০১৯-৫১৫

তারিখ: ০৫ ফাল্গুন ১৪৩২ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বিষয়: চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)-এর সাব-কম্পোনেন্ট "স্ট্রেংদেনড্ ইউপেপ এন্ড স্লিপ" কার্যক্রমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে (পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়সহ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য "স্লিপ" কার্যক্রম এর ব্যয় নির্বাহকল্পে বরাদ্দ ও মঞ্জুরী প্রদান।

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর সাব-কম্পোনেন্ট "স্ট্রেংদেনড্ ইউপেপ এন্ড স্লিপ" কার্যক্রমর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে (পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়সহ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের "স্লিপ" কার্যক্রম-এর ব্যয় নির্বাহকল্পে সংযুক্ত তালিকার উল্লিখিত থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণের অনুকূলে সাধারন অনুদান খাতের আওতায় অন্যান্য অনুদান উপখাতের (অর্থনৈতিক কোড ৩৬৩১১৯৯) জিওবি এবং আরপিএ (জিওবি) বরাদ্দ হতে সর্বমোট ১০১,৩০,৮৫,০০০.০০ (একশত এক কোটি ত্রিশ লক্ষ পঁচাশি হাজার) টাকা বরাদ্দ ও ব্যয় করার মঞ্জুরী প্রদান করা হলো।
২। এ ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটের মঞ্জুরী নং ২১, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর সংস্থা কোড নং ১২৪ এবং হিসাবের খাত ২২৪২৩৭৯০০ এর আওতায় সাব-কম্পোনেন্ট "স্ট্রেংদেনড্ ইউপেপ এন্ড স্লিপ”-এর বরাদ্দ থেকে সাধারন অনুদান খাতের আওতায় অন্যান্য অনুদান উপখাতের অর্থনৈতিক কোড ৩৬৩১১৯৯-এর অনুকূলে বরাদ্দকৃত টাকা থেকে নির্বাহ হবে।

৩। অর্থ ব্যয়ের শর্তাবলি:
ক) প্রতিটি ব্যয়ের ক্ষেত্রে মোট বিল এর জিওবি বাবদ ১.৩৫% এবং আরপিএ (জিওবি) বাবদ ৯৮.৬৫% হিসাবে ব্যয় নির্বাহ করতে হবে।
খ) কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থ ব্যয়ের ক্ষেত্রে সকল আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে।
গ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ কর্তৃক প্রদত্ত বিদ্যালয়ের তালিকা এবং নির্দেশনাবলী অনুসরণ করে অর্থ ব্যয় করতে হবে।
ঘ) কোন অবস্থায়ই বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলন/ নির্ধারিত অর্থনৈতিক কোড ব্যতীত অন্য কোন কোডে ব্যয় করা যাবে না;
ঙ) এ বরাদ্দ হতে অগ্রিম অর্থ উত্তোলন করা যাবে না;
চ) এ ব্যয়ের যাবতীয় অডিট কার্যক্রম তাঁর দপ্তরে সম্পাদিত হবে বিধায় খরচের সকল ভাউচার তাঁর অফিসে সংরক্ষণ করতে হবে যেন চাহিবা মাত্র প্রদর্শন করা যায়;
ছ) রাদ্দকৃত অর্থ ব্যয়ের বিবরণী অবশ্যই ডিপিই-এর Web-based Computerized Accounting System এ ব্যয়ের ৭ (সাত) দিনের মধ্যে এন্ট্রি দিতে হবে। অন্যথায় পরবর্তী বরাদ্দ দেয়া সম্ভব হবে না;
জ) প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট/আইটি কর্তন করতে হবে;
ঝ) কোন প্রকার অনিয়মিত ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগত ভাবে দায়ী থাকবেন।
81 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেটে "১২৪-১২৪০২-২২৪২৩৭৯০০-০০০০০০ প্রধান কার্যালয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি” এর আওতায় সংশ্লিষ্ট অর্থনৈতিক কোড এ iBAS++ সিস্টেমের মাধ্যমে DDO Authorization প্রক্রিয়ায় বরাদ্দ প্রদান করা হয়েছে এবং উক্ত খাত হতে ব্যয় নির্বাহ করা হবে।
৫। চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার-কে পৃষ্ঠাংকনপূর্বক সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
৬। এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে।

স্বাক্ষরিত
এইচ এম আবুল বাশার
উপপরিচালক (অর্থ)

Full PDf Download

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.