ad

৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬: প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Views

 


📝 ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬: প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ এর মাধ্যমে দেশের বিভিন্ন অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মোট ১৩,৫৫৯টি শূন্য পদে নিয়োগ সুপারিশ করা হবে।

এই নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে, মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে সম্পন্ন হবে।

✅ বিজ্ঞপ্তির মূল তথ্য

  1. প্রকাশের তারিখ: ২৯ জানুয়ারি ২০২৬

  2. বাংলা তারিখ: ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

  3. পরীক্ষার নাম: ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬

  4. পদ: প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান

  5. নিয়োগ পদ্ধতি: শতভাগ স্বয়ংক্রিয় (Automation)

📌 শূন্য পদের বিবরণ

১. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

পদের নামপ্রতিষ্ঠানশূন্য পদ
অধ্যক্ষস্নাতক (পাস) কলেজ৫৮৪
উপাধ্যক্ষস্নাতক (পাস) কলেজ৬২৭
অধ্যক্ষউচ্চ মাধ্যমিক কলেজ৭৬৮
প্রধান শিক্ষকমাধ্যমিক বিদ্যালয়৩,৯২৩
সহকারী প্রধান শিক্ষকমাধ্যমিক বিদ্যালয়৩,৮৭২
প্রধান শিক্ষকনিম্ন মাধ্যমিক বিদ্যালয়৫০৪

মোট শূন্য পদ: ১০,২৭৮টি

২. কারিগরি শিক্ষা অধিদপ্তর

পদের নামপ্রতিষ্ঠানশূন্য পদ
অধ্যক্ষব্যবসায় ব্যবস্থাপনা১১০
সুপারভোকেশনাল৪০

মোট শূন্য পদ: ১৫০টি

৩. মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

পদের নামপ্রতিষ্ঠানশূন্য পদ
অধ্যক্ষকামিল৩৪
উপাধ্যক্ষকামিল৫৩
অধ্যক্ষফাজিল২০২
উপাধ্যক্ষফাজিল৩৪৩
অধ্যক্ষআলিম২১৯
উপাধ্যক্ষআলিম৩৭৭
সুপারদাখিল৮৯৯
সহকারী সুপারদাখিল১,০০৪

মোট শূন্য পদ: ৩,১৩১টি

🎯 সর্বমোট শূন্য পদ

📌 মোট শূন্য পদের সংখ্যা:
১৩,৫৫৯টি
(সংখ্যা কম বা বেশি হতে পারে)

🌐 অনলাইনে আবেদন করার নিয়ম

প্রার্থীদের আবেদন করতে হবে টেলিটক নির্ধারিত ওয়েবসাইটে:

✅ আবেদন লিংক:
http://ngi.teletalk.com.bd

বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে:
https://ntrca.gov.bd

📅 আবেদন ও ফি জমাদানের সময়সূচি

  1. আবেদন শুরুর তারিখ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬

  2. আবেদনের শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১:৫৯ পর্যন্ত

  3. ফি জমাদানের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১:৫৯ পর্যন্ত

📝 পরীক্ষার ধরন ও নম্বর বণ্টন

ধরণনম্বর
MCQ পরীক্ষা৮০
শিক্ষাগত যোগ্যতা সনদ১২
মৌখিক পরীক্ষা
মোট নম্বর১০০

✅ পাশ নম্বর: ৪০% (আলাদা ভাবে)

MCQ পরীক্ষার নিয়ম:

  1. মোট প্রশ্ন: ৮০টি

  2. প্রতিটি সঠিক উত্তরে: ১ নম্বর

  3. প্রতিটি ভুল উত্তরে: ০.২৫ নম্বর কর্তন

  4. MCQ উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে

📚 পরীক্ষার বিষয়সমূহ

প্রশ্ন হবে নিম্নোক্ত বিষয়ে:

✅ বাংলা
✅ ইংরেজি
✅ আইসিটি
✅ মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি
✅ সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)
✅ প্রশাসনিক ব্যবস্থাপনা
✅ আর্থিক ব্যবস্থাপনা

অধিদপ্তরভিত্তিক বিশেষ বিষয়:

  1. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা: সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা

  2. কারিগরি শিক্ষা: কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও মৌলিক জ্ঞান

  3. মাদ্রাসা শিক্ষা: আল কুরআন, হাদীস, ফিকাহ, আরবী ও ইসলামী শিক্ষা

✅ নিয়োগ সুপারিশ প্রক্রিয়া

MCQ ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে:

📌 মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুযায়ী
📌 টেলিটকের সফটওয়্যারের মাধ্যমে
📌 শতভাগ স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ করা হবে


✍️ উপসংহার

৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ দেশের শিক্ষাখাতে একটি বড় সুযোগ নিয়ে এসেছে। যারা প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান পদে আগ্রহী, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন এবং সময়মতো আবেদন সম্পন্ন করুন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)
www.ntrca.gov.bd

তদবির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে

মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ করা হবে।

তারিখ: ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ২৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ

বিজ্ঞপ্তি
৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬
(প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান)
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তরভিত্তিক শূন্য পদে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

পদের নামঃ  ১) অধ্যক্ষ
প্রতিষ্ঠানঃ স্নাতক (পাস) কলেজ
শূন্য পদঃ ৫৮৪

পদের নামঃ  ২) উপাধ্যক্ষ
প্রতিষ্ঠানঃ স্নাতক (পাস) কলেজ
শূন্য পদঃ ৬২৭


পদের নামঃ  ৩) অধ্যক্ষ
প্রতিষ্ঠানঃ উচ্চ মাধ্যমিক কলেজ
শূন্য পদঃ ৭৬৮

পদের নামঃ  ৪)  প্রধান শিক্ষক
প্রতিষ্ঠানঃ মাধ্যমিক বিদ্যালয়
শূন্য পদঃ ৩৯২৩

পদের নামঃ  ৫)  সহ: প্রধান শিক্ষক
প্রতিষ্ঠানঃ মাধ্যমিক বিদ্যালয়
শূন্য পদঃ ৩৮৭২


পদের নামঃ  ৬)  প্রধান শিক্ষক
প্রতিষ্ঠানঃ নিম্নমাধ্যমিক বিদ্যালয়
শূন্য পদঃ ৫০৪

মোট শূন্যপদের সংখ্যা: ১০,২৭৮ টি

কারিগরি শিক্ষা অধিদপ্তর

পদের নামঃ  ১)  অধ্যক্ষ
প্রতিষ্ঠানঃ ব্যবসায় ব্যবস্থাপনা
শূন্য পদঃ ১১০

পদের নামঃ  ২)  সুপার
প্রতিষ্ঠানঃ ভোকেশনাল
শূন্য পদঃ ৪০

মোট শূন্যপদের সংখ্যা: ১৫০ টি

সর্বমোট শূন্যপদের সংখ্যা:
(১০,২৭৮+ ১৫০+৩,১৩১) = ১৩,৫৫৯ টি
(সংখ্যা কম/বেশি হতে পারে)

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

পদের নামঃ  ১)  অধ্যক্ষ
প্রতিষ্ঠানঃ কামিল
শূন্য পদঃ ৩৪

পদের নামঃ  ২)  উপাধ্যক্ষ
প্রতিষ্ঠানঃ কামিল
শূন্য পদঃ ৫৩

পদের নামঃ  ৩)  অধ্যক্ষ
প্রতিষ্ঠানঃ ফাজিল
শূন্য পদঃ ২০২

পদের নামঃ  ৪)  উপাধ্যক্ষ
প্রতিষ্ঠানঃ ফাজিল
শূন্য পদঃ ৩৪৩

পদের নামঃ  ৫) অধ্যক্ষ
প্রতিষ্ঠানঃ আলিম
শূন্য পদঃ ২১৯

পদের নামঃ  ৬)উপাধ্যক্ষ
প্রতিষ্ঠানঃ আলিম
শূন্য পদঃ ৩৭৭

পদের নামঃ  ৭) সুপার
প্রতিষ্ঠানঃ দাখিল
শূন্য পদঃ ৮৯৯

পদের নামঃ  ৮) সহঃ সুপার
প্রতিষ্ঠানঃ দাখিল
শূন্য পদঃ ১০০৪

মোট শূন্যপদের সংখ্যা: ৩,১৩১ টি

১। পরীক্ষার আবেদনপত্রের লিংক:
প্রার্থীগণকে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদত্ত ফরমে Online-এ আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি https://ntrca.gov.bd এবং http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

২। আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময়:
আবেদন শুরুর তারিখ। ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.। আবেদনের শেষ তারিখ ও সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত ১১:৫৯ পর্যন্ত। ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত টাকা জমা দেয়া যাবে।

৩। নিয়োগ পরীক্ষার ধরন, নম্বর বন্টন ও সময়ঃ  MCQ, পরীক্ষার সময়: ০১ (এক) ঘন্টা।

MCQ পরীক্ষার নম্বরঃ ৮০ (আশি)
শিক্ষাগত যোগ্যতার সনদঃ ১২ (বারো)
মৌখিক পরীক্ষাঃ ০৮ (আট)
মোট নম্বরঃ ১০০ (এক শত)
পাশ নম্বরঃ ৪০% (আলাদা ভাবে)

মোট ৮০ (আশি) টি MCQ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ (দশমিক দুই পাঁচ) নম্বর বিয়োগ হবে। MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

৪। পরীক্ষার বিষয়সমূহ:
বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী), প্রশাসনিক ব্যবস্থাপনা (আইন, বিধি/প্রবিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশসমূহ), আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসার নিম্নোক্ত বিষয়সমূহ:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরঃ সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা
কারিগরি শিক্ষা অধিদপ্তরঃ কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা
সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরঃ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কুরআন, হাদীস, ফিকাহ, আরবী ভাষা ও ইসলামী শিক্ষা

৫। যোগ্যতা ও অভিজ্ঞতা:
তিন অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য।
৬। নিয়োগ সুপারিশ প্রক্রিয়া:
MCQ ও মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর তত্ত্বাবধানে সফটওয়ারের সাহায্যে শতভাগ অটোমেশন/স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে।

স্বাক্ষরিত
সচিব (উপসচিব) 
এনটিআরসিএ, ঢাকা।



























No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.