৪০ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট সংযোগ যাচাইয়ে গুগল শিট চালু
৪০ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট সংযোগ যাচাইয়ে গুগল শিট চালু
ঢাকা, ১২ জানুয়ারি ২০২৬:
চতুর্থ প্রাথমিক উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় গ্রামীনফোনের সাথে চলমান ৪০ হাজার ৫৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট ডাটা কানেক্টিভিটির হালনাগাদ ও সঠিক তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক অফিসিয়াল স্মারকে জানানো হয়, বর্তমানে দেশের ১১টি প্যাকেজের আওতায় মোট ৪০,৫৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি মাসে বিদ্যালয়প্রতি ৩৫ জিবি হারে ইন্টারনেট সেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
ডিপিই সূত্রে জানা যায়, সংযোগপ্রাপ্ত বিদ্যালয়গুলোতে ইন্টারনেট সংযোগ সচল রয়েছে কি না, রাউটারে ব্যবহৃত সিম নম্বর সঠিক কি না এবং নিয়মিত ডাটা সরবরাহ করা হচ্ছে কি না—এসব গুরুত্বপূর্ণ তথ্য নিরূপণের লক্ষ্যে একটি অনলাইন গুগল শিট প্রস্তুত করা হয়েছে।
এই গুগল শিটে সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহের তথ্য অনলাইনে নির্ভুলভাবে পূরণ করতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রতিটি বিদ্যালয়ের প্রদত্ত তথ্য পরবর্তী কার্যক্রম পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা হবে।
এ বিষয়ে জারি করা নির্দেশনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের (ডিপিইও) নির্ধারিত গুগল শিটে অনলাইনে সঠিক তথ্য পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গুগল শিটের লিংক ই-মেইলের বডিতে সংযুক্ত করে পাঠানো হয়েছে, যাতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সহজেই তথ্য প্রদান করতে পারেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আইএমডি) মোহাম্মদ শহিদুল ইসলাম স্মারকে স্বাক্ষর করেন।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ডিজিটাল সংযোগ ব্যবস্থার বাস্তব চিত্র উঠে আসবে এবং ইন্টারনেট ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান সম্ভব হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৯০০.০৭.০০০১.২৫.৭
তারিখ: ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
বিষয়: গ্রামীনফোনের সাথে চলমান ৪০,৫৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট ডাটা কানেক্টিভিটির তথ্য প্রদান।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক উন্নয়ন কর্মসূচী (পিইডিপি৪) এর আওতায় ১১টি প্যাকেজে মোট ৪০,৫৮১টি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতি মাসিক ৩৫ জিবি হারে ইন্টারনেট সেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। সংযোগকৃত বিদ্যালয়সমূহে ইন্টারনেট সংযোগ সচল আছে কিনা, রাউটারের সীম নম্বর এবং নিয়মিত ডাটা প্রদানকরা হয় কি না তার সঠিক তথ্য নিরুপনের লক্ষ্যে একটি গুগুল শীট প্রস্তুত করা হয়েছে। উক্ত গুগুল শীটে অনলাইনে নির্ভুল তথ্য পূরন করতে হবে। প্রাপ্ত প্রতিটি বিদ্যালয়ের সঠিক তথ্য পরবর্তী কার্যক্রমের জন্য ব্যবহার করা হবে।
০২। এমতাবস্থায়, প্রেরিত গুগুল শীটে অনলাইনে নির্ভুল তথ্য পূরন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণকে নির্দেশ প্রদান করা হলো।
সংযুক্তি: ০১। মেইলের বডিতে গুগুল শীট (লিংক)।
স্বাক্ষরিত
মোহাম্মদ শহিদুল ইসলাম
পরিচালক (আইএমডি)



No comments
Your opinion here...