ad

২০২৬ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তক পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বাজেট বরাদ্দ

Views

 


২০২৬ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তক পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বাজেট বরাদ্দ

ঢাকা:
২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিনামূল্যে পাঠ্যপুস্তক সময়মতো পৌঁছে দিতে পাঠ্যপুস্তক পরিবহন খাতে ৫ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা বাজেট বরাদ্দ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় এই অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। বিদ্যালয় পর্যায়ে পাঠ্যপুস্তক পরিবহনের জন্য সংশ্লিষ্ট উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের (ইউইও/টিইও) নিয়ন্ত্রণে এ অর্থ প্রদান করা হয়েছে।

ডিপিই’র সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারিকৃত এক সরকারি আদেশে বলা হয়, এ ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতাভুক্ত প্রাতিষ্ঠানিক কোড ১২৪০২০১ (প্রধান কার্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর – বিশেষ কার্যক্রম) এবং “বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ” খাতের পরিবহন ব্যয় থেকে নির্বাহ করা হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরে iBAS++ সিস্টেমের Authorization DDO-এর মাধ্যমে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তারা সরকারি বিধি মোতাবেক এ অর্থ ব্যয় করতে পারবেন। তবে পাঠ্যপুস্তক পরিবহন ব্যয় ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এ অর্থ ব্যবহার করা যাবে না। কোনো ধরনের অনিয়ম বা বিধি বহির্ভূত ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায় বহন করতে হবে।

বরাদ্দকৃত অর্থ থেকে অব্যয়িত টাকা আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে সরকারি কোষাগারে সমর্পণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে দূরত্বভেদে পাঠ্যপুস্তক পরিবহন ব্যয়ের হার নির্ধারণ করা হয়েছে। এতে ০ থেকে ৫ কিলোমিটার দূরত্বের জন্য ৬০০ টাকা, ৫ কিলোমিটারের বেশি থেকে ১০ কিলোমিটার পর্যন্ত ৮০০ টাকা এবং ১০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য সর্বোচ্চ ১ হাজার টাকা পরিবহন ব্যয় নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই বরাদ্দের মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম আরও গতিশীল হবে এবং বছরের শুরুতেই শিক্ষার্থীরা বিনামূল্যের বই হাতে পাওয়ার সুযোগ পাবে।

উল্লেখ্য, এই বরাদ্দে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।

 www.dpe.gov.bd

স্মারক নং ৩৮.০১.০০০০.১৫২.০২০.৪১.২০১৯ (অংশ-১)-১০৬১

তারিখ: ৪ মাঘ ১৪৩২ ১৮ জানুয়ারি ২০২৬

বিষয়ঃ ২০২৬ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তক পরিবহনের বাজেট বরাদ্দ প্রদান প্রসঙ্গে

উপর্যুক্ত বিষয়ের আলোকে ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিদ্যালয় পর্যায়ে পরিবহনের নিমিত্ত সংযুক্ত তালিকা অনুসারে ৫,৮৬,৫৫,৮০০/- (পাঁচ কোটি ছিয়াশি লক্ষ পঞ্চান্ন হাজার আটশত) টাকা তাঁর নিয়ন্ত্রণে প্রদান করা হলো। সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসারগণকে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে নিম্নবর্ণিত শর্তে সরকারি বিধি মোতাবেক সে পরিমাণ অর্থ ব্যয় করার ক্ষমতা প্রদান করা হলো।

শর্তাবলীঃ

ক. এ ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের প্রাতিষ্ঠানিক কোড ১২৪০২০১ প্রধান কার্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (বিশেষ কার্যক্রম) ১২০০০১৪১৩ বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ এর ৩২২১১০৬ পরিবহন ব্যয় খাতে বরাদ্দকৃত ১০,০০,০০,০০০.০০ (দশ কোটি) টাকা হতে মিটানো হবে;

খ. ২০২৫-২৬ অর্থবছরে iBAS++ এর Authorization DDO এর মাধ্যমে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তাগণ ব্যয় করতে পারবেন;

গ. এ অর্থ সরকারি বিধি মোতাবক ব্যয় করতে হবে। এ অর্থ হতে ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক পরিবহণ ব্যয় ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করা যাবে না। যে কোন প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন;

ঘ. অব্যয়িত অর্থ ৩০ জুন ২০২৬ এর মধ্যে সমর্পণ করতে হবে;

২। এতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে।

স্বাক্ষরিত

সেলিনা আখতার 

সহকারী পরিচালক 

অর্থ-রাজস্ব, অর্থ বিভাগ। 

দূরত্ব অনুযায়ী পাঠ্যপুস্তক পরিবহন বাবদ বরাদ্দের পরিমান নিম্নরূপঃ
১) ০-৫ কিমি >> ৬০০ টাকা
২) ৫+ থেকে ১০ কিমি >> ৮০০ টাকা
৩) ১০ কিমি'র বেশি>> ১০০০ টাকা।

সম্পুর্ণ পিডিএফ ডাউনলোড

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.