ad

সংবিধান সংস্কার প্রস্তাব নিয়ে গণভোট: সরকারি দপ্তরে ব্যানার ও লোগো ব্যবহারের নির্দেশ

Views

 


সংবিধান সংস্কার প্রস্তাব নিয়ে গণভোট: সরকারি দপ্তরে ব্যানার ও লোগো ব্যবহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | ১১ জানুয়ারি ২০২৬

জুলাই জাতীয় সনদ ২০২৫-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের ওপর আসন্ন গণভোটকে কেন্দ্র করে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি দপ্তরগুলোতে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। এর অংশ হিসেবে সকল সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং দপ্তরের সম্মুখে জনসচেতনতামূলক ব্যানার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ মাসুদ হোসেন স্বাক্ষরিত একটি পত্র ১১ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, জুলাই জাতীয় সনদ ২০২৫-এর আলোকে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবসমূহের ওপর অনুষ্ঠিতব্য গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করার লক্ষ্যে সরকারি দপ্তরগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সে লক্ষ্যে গণভোটের লোগো সরকারি সকল যোগাযোগে—যেমন পত্র, আদেশ, প্রজ্ঞাপন ও পরিপত্রে—নির্বাচনের পূর্ব পর্যন্ত ব্যবহার করতে হবে।

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখা থেকে উপসচিব মোঃ শামছুল আরিফ স্বাক্ষরিত পৃথক এক স্মারকে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতিটি সরকারি অফিসের সম্মুখে কমপক্ষে দুইটি খাড়া (Vertical) জনসচেতনতামূলক ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শন করতে হবে। পাশাপাশি গণভোটের লোগো ও সংশ্লিষ্ট লিফলেট ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

স্মারকে আরও উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ৭ জানুয়ারি ২০২৫ তারিখের দুটি স্মারকের আলোকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং সরকারি কার্যক্রমে একক ও সুসংহত বার্তা প্রদান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ আরও জোরদার হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

নম্বর: ৩৮.০১.০০০০.১০৭.৩৭.০০৪.২৫. ৬৩

তারিখ: ২৭ পৌষ ১৪৩২ ১১ জানুয়ারি ২০২৬

বিষয়: জুলাই জাতীয় সনদ ২০২৫ এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের উপর গণভোট বিষয়ক জনসচেতনতামূলক ব্যানার এবং সরকারি যোগাযোগে গণভোটের লোগো প্রদর্শণ।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে প্রাপ্ত জুলাই জাতীয় সনদ ২০২৫ এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের উপর গণভোট বিষয়ক জনসচেতনতামূলক ব্যানার এবং সরকারি যোগাযোগে গণভোটের লোগো প্রদর্শণ সংক্রান্ত পত্রের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্ত: বর্ণনামোতাবেক

স্বাক্ষরিত

মোঃ মাসুদ হোসেন 

পরিচালক (প্রশাসন)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রশাসন-২ অধিশাখা

www.mopme.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০০০.০০২.৯৯.০০০৬.২১.৫৩

তারিখ: ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বিষয়: জুলাই জাতীয় সনদ ২০২৫ এ লিপিবদ্ধ সংবিধান সংক্ষার সম্পর্কিত প্রস্তাবসমূহের উপর গণভোট বিষয়ক জনসচেতনতামূলক ব্যানায় এবং সরকারি যোগাযোগে গণভোটের লোগো প্রর্ণপন।

সূত্র: (১) মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নং: ০৪.০০.০০০০.০০০.৪১৬.৫৩.০০০১.২৫.২০; ০৭ জানুয়ারি ২০২৫।

(২) মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নং: ০৪.০০.০০০০.০০০.৪১৬.৫৩.০০০১.২৫.১৭; ০৭ জানুয়ারি ২০২৫।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ হতে প্রাপ্ত জুলাই জাতীয় সনদ ২০২৫ এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের উপর গণভোট বিষয়ক জনসচেতনতামূলক ব্যানার এবং সরকারি যোগাযোগে গণভোটের লোগো প্রর্দশন সংক্রান্ত পত্রের ছায়ালিপি সংযুক্ত কাগজপত্রসহ এতদসঙ্গে প্রেরণ করা হলো।

০২। এমতাবস্থায়, পত্রের মর্মানুযায়ী সকল সরকারি যোগাযোগে (পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্র ইত্যাদি) নির্বাচনের পূর্ব পর্যন্ত গণভোটের লোগো ব্যবহার (কপি সংযুক্ত) ০২টি খাড়া (Vertical) ব্যানার (কপি সংযুক্ত) অফিসের সম্মুখে দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সকল সংক্তিসমূহ:

(১) গণভোটের লোগো

(২) banner 1 and leaflet (2)

(৩) banner 2 (1)

স্বাক্ষরিত

মোঃ শামছুল আরিফ 

উপসচিব। 






No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.