ad

প্রাক-প্রাথমিক শিক্ষকদের বিশেষায়িত প্রশিক্ষণের আয়োজন: ৫ হাজার শিক্ষকের জন্য নতুন উদ্যোগ

Views


প্রাক-প্রাথমিক শিক্ষকদের বিশেষায়িত প্রশিক্ষণের আয়োজন: ৫ হাজার শিক্ষকের জন্য নতুন উদ্যোগ

প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা
তারিখ: ১৯ জানুয়ারি ২০২৬, ঢাকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২৫ শিক্ষাবর্ষে নির্বাচিত ৫০০০ সম্প্রসারিত ৪+ বয়সী প্রাক-প্রাথমিক শ্রেণিতে পাঠদানকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট বিভাজন অনুযায়ী সংশ্লিষ্ট পিটিআই (প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট) সুপারিনটেনডেন্টদের ব্যাংক হিসাবে প্রয়োজনীয় অর্থ ছাড় করা হয়েছে। অর্থ প্রাপ্তির পরপরই নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে।

নির্ধারিত সময়সূচি

প্রশিক্ষণ কার্যক্রম তিনটি ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী—

  1. ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি ২০২৬: গাইবান্ধা-১, দিনাজপুর-১ এবং চাপাইনবাবগঞ্জ-১ ব্যাচ

  2. ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি ২০২৬: রংপুর-১ এবং দিনাজপুর-১ ব্যাচ

  3. ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম-১, বরিশাল-১, বান্দরবান-১ এবং সিলেট-১ ব্যাচ

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) প্রশিক্ষণ চালু থাকবে, তবে সরকার কর্তৃক ঘোষিত ছুটির দিনগুলোতে প্রশিক্ষণ বন্ধ থাকবে।

প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নির্বাচন

এই প্রশিক্ষণে শুধুমাত্র প্রাক-প্রাথমিক স্তরের বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেইনাররাই প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন। সংযুক্ত তালিকার বাইরে কোনো কর্মকর্তাকে প্রশিক্ষকের দায়িত্ব দেওয়া যাবে না।

অন্যদিকে, ২০২৫ শিক্ষাবর্ষে নির্বাচিত ৫০০০ সম্প্রসারিত বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ছাড়া অন্য কোনো বিদ্যালয়ের শিক্ষককে প্রশিক্ষণার্থী হিসেবে মনোনয়ন দেওয়া যাবে না। এ বিষয়ে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট মনোনয়নকারী কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে জানানো হয়েছে।

প্রশাসনিক নির্দেশনা

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসাররা প্রশিক্ষণার্থীদের সংশ্লিষ্ট জেলার পিটিআই-তে ডেপুটেশন প্রদান করবেন। একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য IPEMIS সফটওয়্যারে এন্ট্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।

যদি কোনো জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকের বদলির কারণে শূন্যতা তৈরি হয়, সেক্ষেত্রে নিকটবর্তী জেলার প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক মনোনয়নের ব্যবস্থা নিতে হবে। এই দায়িত্ব পালন করবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বা পিটিআই সুপারিনটেনডেন্ট।

আর্থিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতা

প্রশিক্ষণ কার্যক্রমের ব্যয় সংযুক্ত বাজেট বিভাজন অনুযায়ী পরিচালিত হবে। এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে না। ২০২৫-২০২৬ অর্থবছরের ভ্যাট ও আয়কর (আইটি) কর্তনের নীতিমালা অনুসরণ করে কর্তনকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।

যেকোনো আর্থিক অনিয়মের জন্য সংশ্লিষ্ট পিটিআই সুপারিনটেনডেন্ট ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। অডিটের সুবিধার্থে সকল বিল ও ভাউচার সুপারিনটেনডেন্টের কার্যালয়ে সংরক্ষণ করতে হবে।

সনদপত্র ও প্রতিবেদন

প্রশিক্ষণ সমাপনী দিনে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করবেন সংশ্লিষ্ট পিটিআই সুপারিনটেনডেন্ট। প্রশিক্ষণ শেষ হওয়ার সাত দিনের মধ্যে প্রশিক্ষণ সংক্রান্ত প্রতিবেদন ও এসওই ই-মেইলের মাধ্যমে প্রাক-প্রাথমিক শাখায় পাঠাতে হবে।

এছাড়া, প্রশিক্ষণার্থীদের তথ্য Ms Excel (Legal সাইজ, Nikosh ফন্ট) ফরম্যাটে সফট কপি ও হার্ডকপি আকারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জমা দিতে হবে।

কর্মকর্তাদের ভূমিকা

প্রশিক্ষণ কার্যক্রমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে অংশগ্রহণ করবেন এবং সংশ্লিষ্ট পিটিআই সুপারিনটেনডেন্ট কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করবেন।

সরকারের প্রত্যাশা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) এ. কে. মোহাম্মদ সামছুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার মান উন্নয়ন, শিশুদের শেখার পরিবেশকে আরও আনন্দময় ও কার্যকর করা এবং শিক্ষকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করছে।

সংশ্লিষ্ট মহলের মতে, এই বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি দেশের প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

স্মারক নংঃ ৩৮.০১.০০০০.৩৪৬.০২২.০০৩.২০২৫.২২.১৭১

তারিখঃ ০৫ মাঘ ১৪৩২ ১৯ জানুয়ারি ২০২৬

বিষয়: ২০২৫ শিক্ষাবর্ষে নির্বাচিত ৫০০০ সম্প্রসারিত ৪+ বয়সী প্রাক-প্রাথমিক শ্রেণিতে পাঠদানকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের বিশেষায়িত প্রশিক্ষণ আয়োজন।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ২০২৫ শিক্ষাবর্ষে নির্বাচিত ৫০০০ সম্প্রসারিত ৪+ প্রাক-প্রাথমিক শ্রেণিতে পাঠদানকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের বিশেষায়িত প্রশিক্ষণ আয়োজনের জন্য ইতোমধ্যে বাজেট বিভাজন অনুযায়ী সংশ্লিষ্ট পিটিআই সুপারিনটেনডেন্ট এর ব্যাংক হিসাবে প্রয়োজনীয় অর্থ ছাড় করা হয়েছে। সুপারিনটেনডেন্টগণ অর্থ প্রাপ্তি সাপেক্ষে প্রশিক্ষণ শুরু করবেন।

২। ৪+ শ্রেণিতে পাঠদানকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের উক্ত বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে নিম্নবর্ণিত নির্দেশনাবলি অনুসরণপূর্বক যথাযথভাবে প্রশিক্ষণ পরিচালনার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। বর্ণিত প্রশিক্ষণটি

ক. ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত, গাইবান্ধা-১ দিনাজপুর-১, চাপাইনবাবগঞ্জ-১ ব্যাচ

খ) ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত রংপুর-১, দিনাজপুর-১ ব্যাচ

গ) ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চট্টগ্রাম-১, বরিশাল-১, বান্দরবান-১, সিলেট-১ ব্যাচ

৩। ক. কোনো অবস্থাতেই নির্ধারিত তারিখের পূর্বে প্রশিক্ষণ শুরু করা যাবে না। কোনো বিশেষ কারণে প্রশিক্ষণের সময় পরিবর্তন করতে হলে সেক্ষেত্রে পরিচালক (পলিসি এন্ড অপারেশন) বিভাগের পূর্বানুমতি গ্রহণ করতে হবে (প্রয়োজনে: ডিডি: ০১৭১০৩০৪৭০৭, এডি: ০১৭২৯৫৬৪৯৯০ এবং শিক্ষা অফিসার ০১৭১৬৭১৮৪২৭)। সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। শুধু সরকার কর্তৃক নির্ধারিত ছুটির দিনসমূহে প্রশিক্ষণ বন্ধ থাকবে।

খ. ইতোমধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেইনারগণ প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন (প্রশিক্ষকের তালিকা সংযুক্ত)। কোনো অবস্থাতেই প্রশিক্ষণবিহীন কর্মকর্তাকে প্রশিক্ষকের দায়িত্ব প্রদান করা যাবে না। সংযুক্ত তালিকার বাইরে অন্য কোনো কর্মকর্তা প্রশিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না।

গ. কোনো জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকের বদলীজনিত কারণে প্রশিক্ষক শূন্যতা দেখা দেয় সেক্ষেত্রে নিকটবর্তী জেলার প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষককে মনোনয়ন দিতে হবে। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/পিটিআই সুপারিনটেনডেন্ট প্রশিক্ষক মনোনয়ন প্রদান করবেন।

ঘ. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রতিটি উপজেলা/থানায় ২০২৫ শিক্ষাবর্ষে নির্বাচিত ৫০০০ সম্প্রসারিত ৪+ বয়সী প্রাক-প্রাথমিক শ্রেণিতে পাঠদানকারী সহকারী শিক্ষকগণকে সংশ্লিষ্ট জেলার পিটিআিইতে প্রশিক্ষণের জন্য ডেপুটেশন প্রদান করবেন এবং শিক্ষকদের প্রশিক্ষণ এর তথ্য IPEMIS সফটওয়্যারে এন্ট্রি করবেন।

ঙ. ২০২৫ শিক্ষাবর্ষে নির্বাচিত ৫০০০ সম্প্রসারিত বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ব্যতিত অন্য কোনো বিদ্যালয়ের শিক্ষককে প্রশিক্ষণার্থী হিসেবে মনোনয়ন দেয়া যাবে না।

চ. প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী মনোনয়নে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে মনোনয়নকারী কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

ছ. প্রশিক্ষণসূচি, বাজেট বিভাজন যথাযথভাবে অনুসরণপূর্বক প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। কোনো অবস্থাতেই এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে না।।

জ. প্রতিদিন সকাল ৯.০০ ঘটিকা থেকে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত প্রশিক্ষণ পরিচালিত হবে। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভেন্যুতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপস্থিতি নিশ্চিত করতে হবে।

ঝ. ২০২৫-২০২৬ অর্থ বছরের ভ্যাট আইটি কর্তনের নীতিমালা অনুসারে খাতওয়ারী ভ্যাট আইটি কর্তনপূর্বক চালানের মাধ্যমে ভ্যাট আইটি কর্তনের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।

ঞ. প্রশিক্ষণের সমাপনী দিনে সুপারিনটেনডেন্ট, পিটিআই অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণে অংশগ্রহণ সম্পর্কিত সনদপত্র প্রদান করবেন।

ট. প্রশিক্ষণ সমাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে প্রশিক্ষণ সংক্রান্ত প্রতিবেদন ও এসওই dpepreprimary@gmail.com ই-মেইলে এবং উদ্বৃত্ত অর্থের চেক (যদি থাকে) পরিচালক (পলিসি এন্ড অপারেশন) বরাবর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাক-প্রাথমিক শাখায় বাহক মারফত প্রেরণ করতে হবে অথবা প্রাশিঅ এর ডাটা এন্ট্রি অপারেটর/কম্পিউটার অপারেটর/অফিস সহয়াক সংগ্রহ করবেন।

ঠ. প্রশিক্ষণার্থীর তথ্য IPEMIS সফটওয়্যারে এন্ট্রি করনের তথ্য এবং নিম্নবর্ণিত ছকে (Ms Excel-Legal size) শিক্ষক তথ্য সফট কপি ও হার্ডকপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিকট প্রেরণ করবেন এবং অর্থ ব্যয় সংক্রান্ত অর্থবিভাগের সর্বশেষ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করবেন।

"ছক (Ms Excel-Legal – এ Nikosh Font)"

জেলা:

উপজেলা:

ক্রঃ নং

শিক্ষকের নাম

পদবী

বিদ্যালয়ের নাম

পুরুষ

মহিলা

মোট

মোবাইল নাম্বার

৪। প্রশিক্ষণে তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন এবং কোর্স কো-অর্ডিনেটর হিসেবে সংশ্লিষ্ট পিটিআই এর সুপারিনটেনডেন্ট অংশগ্রহণ করবেন।

৫। প্রশিক্ষণের জন্য সংযুক্ত বাজেট বিভাজন অনুযায়ী প্রশিক্ষণের যাবতীয় ব্যয় নির্বাহ করতে হবে। যে কোনো আর্থিক অনিয়মের জন্য সংশ্লিষ্ট পিটিআই সুপারিনটেনডেন্ট ব্যক্তিগতভাবে দায়ী থাকবে। যেহেতু সুপারিনটেনডেন্ট এর কার্যালয়ে অডিট সম্পন্ন হবে সেহেতু খরচের বিল-ভাউচার সুপারিনটেনডেন্ট এর কার্যালয়ে সংরক্ষণ করতে হবে।

স্বাক্ষরিত

এ.কে.মোহম্মদ সামছুল আহসান 

পরিচালক (পলিসি এন্ড অপারেশন)






No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.