ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টার‍্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ব্যবহারে অনলাইন প্রশিক্ষণ শুরু ২৪ জানুয়ারি

Views

 


 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টার‍্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ব্যবহারে অনলাইন প্রশিক্ষণ শুরু ২৪ জানুয়ারি

ঢাকা, ২১ জানুয়ারি ২০২৬:
সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআইসমূহে বিতরণকৃত ইন্টার‍্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল (IFP) কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যে অনলাইন প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২৪ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত Zoom প্ল্যাটফর্মের মাধ্যমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ২০২৫ তারিখে স্মারক নং ৩৮.০১.০০০০,০০০,৯০০,০৭,০০০৩.২২.১৩০৪ অনুযায়ী Optoma ব্র্যান্ডের মোট ১৭৭২টি ইন্টার‍্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল (IFP) বিভিন্ন পিটিআই এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ ও ইনস্টলেশন সম্পন্ন করা হয়েছে। এই আধুনিক ডিজিটাল শিক্ষা সরঞ্জামগুলোর সঠিক ও দক্ষ ব্যবহার নিশ্চিত করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণটি পরিচালনা করবে সরবরাহকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেড। প্রতিটি IFP বরাদ্দপ্রাপ্ত পিটিআই ও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আইসিটি বিষয়ে দক্ষ একজন করে প্রতিনিধি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণের মাধ্যমে ইন্টার‍্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলের ব্যবহার, ডিজিটাল কনটেন্ট পরিচালনা, ক্লাসরুমে প্রযুক্তির কার্যকর প্রয়োগসহ বিভিন্ন দিক তুলে ধরা হবে।

এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আইএমডি) ও যুগ্ম-সচিব জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেডের প্রতিনিধিরা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট সকল পিটিআই ও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সংযুক্ত প্রশিক্ষণ সিডিউল অনুযায়ী তাদের মনোনীত প্রতিনিধিকে Zoom প্ল্যাটফর্মের মাধ্যমে নির্ধারিত সময়সূচিতে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার অনুরোধ জানিয়েছে।

শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকারের এই উদ্যোগ শিক্ষার্থীদের আধুনিক ও ইন্টার‍্যাক্টিভ শিক্ষার অভিজ্ঞতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

www.dpe.gov.bd

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

স্মারক নং-৩৮.০১.০০০০.০০০.৯০০,০৭,০০০৩.২২.-৪৫

তারিখ: ০৭ মাঘ ১৪৩২ ২১ জানুয়ারী ২০২৬

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণকৃত ইন্টার‍্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) ব্যবহার বিষয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিগত ০২ নভেম্বর ২০২৫ তারিখের ৩৮.০১.০০০০,০০০,৯০০,০৭,০০০৩.২২.১৩০৪ স্মারকমূলে Optoma Brand এর ১৭৭২টি ইন্টার‍্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) পিটিআই এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ ও ইন্সটল সম্পন্ন করা হয়েছে। আগামী (২৪ জানুয়ারী থেকে ০২ ফেব্রুয়ারী)-২০২৬ তারিখ (সকাল ১০:০০ টা থেকে বিকেল ০৫:০০ টা) পর্যন্ত পর্যায়ক্রমে বরাদ্দপ্রাপ্ত ইন্টার‍্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) সমূহ ব্যবহার বিষয়ে সরবরাহকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি (বিডি) লিঃ কর্তৃক Zoom Platform এ সংক্রান্ত প্রশিক্ষণ আয়োজন করা হবে। বর্ণিত ১৭৭২টি ইন্টার‍্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) বরাদ্দপ্রাপ্ত পিটিআই এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আইসিটি বিষয়ে দক্ষ এমন ১জন করে প্রতিনিধিকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম, পরিচালক (আইএমডি), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা এবং সার্বিক তত্বাবধানে থাকবেন প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি (বিডি) লিঃ কর্তৃপক্ষ।

এমতাবস্থায়, বর্ণিত ১৭৭২টি ইন্টার‍্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) বরাদ্দপ্রাপ্ত পিটিআই এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আইসিটি বিষয়ে দক্ষ এমন ১জন করে প্রতিনিধিকে সংযুক্ত সিডিউল মোতাবেক Zoom Platform-এর মাধ্যমে প্রশিক্ষণে অংশগ্রহণের নিমিত্ত নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

সংযুক্তি:

১। প্রশিক্ষণ সিডিউল।

স্বাক্ষরিত

মোহাম্মদ শহিদুল ইসলাম 

যুগ্ম-সচিব

পরিচালক (আইএমডি)




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.