পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষায় সতর্ক করল নির্বাচন কমিশন

পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষায় সতর্ক করল নির্বাচন কমিশন
ঢাকা, ১৯ পৌষ (৩ জানুয়ারি):
পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের আইনগত দায়িত্ব—এমন সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ভোট দেওয়ার তথ্য কিংবা ব্যালট পেপারের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে কমিশন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরের (প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট) পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টিভিষ্ফল নম্বর ১১৪ অনুযায়ী এ বার্তাটি সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
মূল বার্তায় বলা হয়, “পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা আপনার দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি/ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা দণ্ডনীয় অপরাধ। এজন্য আপনার NID কার্ড ব্লক এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে—বাংলাদেশ নির্বাচন কমিশন।”
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে ভোটের গোপনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোস্টাল ভোট সংক্রান্ত যেকোনো তথ্য প্রকাশ নির্বাচন আইন ও বিধিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
এ বিষয়ে সকল ভোটার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন থাকার আহ্বান জানিয়ে কমিশন বলেছে, আইন অমান্য করলে জাতীয় পরিচয়পত্র (NID) সাময়িকভাবে ব্লকসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটের শুদ্ধতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন ও সরকার বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনা জারি করছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তথ্য অধিদফতর
PRESS INFORMATION DEPARTMENT. GOVERNMENT OF THE PEOPLE'S REPUBLIC OF BANGLADESH
নির্বাচন অগ্রাধিকার
টিভিষ্ফল নম্বর: ১১৪
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ১৯ পৌষ (৩ জানুয়ারি):
সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:
মূলবার্তা:
'পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা আপনার দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি/ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা দন্ডনীয় অপরাধ। এজন্য আপনার NID কার্ড ব্লক এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে-বাংলাদেশ নির্বাচন কমিশন'।
বাংলাদেশ নির্বাচন কমিশন/তুহিন/আতিক/আলী/শফি/২০২৬/১৪৩০ ঘণ্টা


No comments
Your opinion here...