তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৭/০৬/২০২৩)
Views
তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৭/০৬/২০২৩)
একই স্মারক ও তারিখের বিকল্প আদেশ]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
স্মারক নম্বর: 37.02.0000.107.31.150.2023-1173
তারিখ : ০৭/০৬/২০২৩ খ্রি.
বিষয়: তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত।
সূত্র: 04/06/2013 খ্রি. তারিখে তাপ প্রবাহের সতর্কবার্তা বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত “তাপ প্রবাহের সতর্কবার্তা” বিজ্ঞপ্তিতে আগামী ০৫ (পাঁচ) থেকে ০৬ (ছয়) দিন দেশের উপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। উক্ত তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল 08/06/2023 খ্রি. বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
(এস এম জিয়াউল হায়দার হেনরী)
সহকারী পরিচালক (মাধ্যমিক-২)
41050118

No comments
Your opinion here...